বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
শিরোনাম
মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি ৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: - ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে? জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫ সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
খেলাধূলা

১২৫ কোটির বোনাস থেকে কত পাচ্ছেন রোহিত-কোহলিরা

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১৭ বছর পর দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এর আগে ২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরে পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিলো ভারত। রোহিত-কোহলিদের এমন অর্জনে বেশ খুশি বিসিসিআই। বিশ্বকাপ জয়ের পরই ঘোষণা করেছিল ১২৫ কোটি রুপি বোনাস। এবার জানা গেল সেই মোটা অঙ্কের বোনাস থেকে কোন ক্রিকেটার কত পাচ্ছেন।

সোমবার (৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রে ভারতের বিশ্বকাপ দলের মোট সদস্য সংখা ছিল ৪২ জন। যাদের সবাই কম-বেশি বোনাস পাচ্ছে। স্কোয়াডে সুযোগ পাওয়া ১৫ ক্রিকেটারের প্রত্যেকে পাচ্ছেন ৫ কোটি রুপি করে। যেখানে আছে রোহিত, কোহলি, বুমরাহ, পান্ডিয়ার মতো তারকারা। অবশ্য ভারতের ১৫ সদস্যের দলে এমন তিনজন ক্রিকেটার আছেন যারা বিশ্বকাপে কোনো ম্যাচে খেলেননি। তারাও কি একই অর্থ পাবেন?

উত্তর ম্যাচ না খেললেও কোহলিদের সমান বোনাস পাবেন সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও যুযবেন্দ্র চাহাল। আর কোচ রাহুল দ্রাবিড় ক্রিকেটারদের সমান ৫ কোটি রুপি বোনাস হিসেবে পাবেন। রাহুলের মতো অর্থ কিন্তু কোচিং স্টাফের বাকি সদস্যরা পাচ্ছে না।

ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পারস মামব্রে ও ফিল্ডিং কোচ টি দিলীপ পাচ্ছেন ২.৫ কোটি রুপি করে। বাকি স্টাফরা পাবেন মাথা পিছু ২ কোটি টাকা করে। এদের মধ্যে রয়েছেন ৩ জন ফিজিওথেরাপিস্ট, ৩ জন থ্রো ডাউন স্পেশালিস্ট, স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাই।

অবশ্য মূল স্কোয়াডে না থাকলেও খালি হাতে ফিরতে হচ্ছে না স্ট্যান্ডবাই তালিকায় থাকা তিন ক্রিকেটার রিঙ্কু সিংহ, শুভমান গিল ও খলিল আহমেদ। তারা পাচ্ছেন ১ রুপি করে। পাশাপাশি অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির প্রত্যেক সদস্য পাচ্ছে ১ কোটি রুপি করে। এ বিষয়ে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের পুরস্কারের পরিমাণ জানিয়ে দেওয়া হয়েছে। সবাইকে চালান জমা দিতে বলা হয়েছে।’

এই সম্পর্কিত আরো

মৌসুমের আগেই তরমুজের কেজি ৯০ টাকা, রমজানে ইফতারের পণ্যে নেই স্বস্তি

৮ প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

রমজান ও ঈদে আইএফআইসি কার্ডের স্পেশাল অফার

বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

ছাত্রলীগ করাই নিজ সন্তানকে ত্যাজ্য ঘোষণা পিতার

রোজায় স্বাস্থ্যসম্মত ইফতার ও সেহরি কেমন হবে?

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান করল সিটি ব্যাংক

রায়গঞ্জে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

সেন্ট্রাল ইন্স্যুরেন্সে সিইও নিয়োগ

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর