শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ ঈদ শেষে ফিরতি যাত্রা: - আজ মিলছে ২৪ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক
আইন-আদালত

ভারতে পালান রবিউল পরিচয়ে! গ্রেপ্তারের পর জানা গেল তিনি স্ত্রী হত্যা মামলার আসামি আনোয়ার

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: গ্রেপ্তার আনোয়ার হোসেন চুয়াডাঙ্গা পৌরসভা এলাকার সুমিরদিয়া গ্রামের ডাঙ্গাপাড়ার গৃহবধূ সাদিয়া সুলতানা নয়নতারা (৩৫) হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁর স্বামী আনোয়ার হোসেন (৪২) প্রায় ১০ মাস ধরে আত্মগোপনে ছিলেন। আসল পরিচয় গোপন করে রবিউল পরিচয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন ভারতে। এরপরও শেষ রক্ষা হয়নি। অবশেষে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়েছে।

পুলিশ জানায়, গত ৪ জুলাই সকালে আনোয়ার হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ঠাকুরপুর সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর মহকুমার রাঙ্গেয়ারপোতা এলাকায় অনুপ্রবেশ করেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ধরা পড়ার পর আনোয়ার হোসেন নিজেকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ এলাকার মৃত আতাউল ইসলামের ছেলে রবিউল ইসলাম হিসেবে পরিচয় দেন। ওই দিন দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর তাঁকে পাসপোর্ট আইনে মামলাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়। এরপর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

এদিকে, কথিত রবিউল ইসলামের বিষয়ে খোঁজ নিতে থাকে দর্শনা থানা-পুলিশ। পুলিশ জানতে পারে, রবিউলের প্রকৃত নাম আনোয়ার হোসেন। তিনি রবিউল ইসলাম পরিচয়ে ভারতে গিয়ে ধরা পড়েন। আনোয়ার হোসেন মূলত চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে। যিনি ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর রাতে স্ত্রী সাদিয়া সুলতানাকে কুপিয়ে হত্যার পর থেকে ১০ মাস ধরে আত্মগোপনে ছিলেন।

চুয়াডাঙ্গা আদালত পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন মৃধা বলেন, পাসপোর্ট আইনে মামলায় দর্শনা থানা-পুলিশ কথিত রবিউল ইসলামকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেন। তবে গৃহবধূ সাদিয়া সুলতানা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) নীতিশ কুমার আদালতকে জানান, রবিউল ইসলামের প্রকৃত নাম আনোয়ার হোসেন। তিনি স্ত্রী সাদিয়া সুলতানা হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।

আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিপন হোসেন হত্যা মামলাটির শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২৬ সেপ্টেম্বর রাতে গৃহবধূ সাদিয়া সুলতানা নয়নাতারাকে পারিবারিক বিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যযায়ে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান স্বামী আনোয়ার হোসেন। ধারালো অস্ত্রের আঘাতে ৯ বছর বয়সী একমাত্র মেয়েও আহত হয়। ঘটনার পর থেকে আনোয়ার পলাতক ছিলেন। সদর থানা-পুলিশ তদন্ত শেষে আনোয়ার হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।
প্রসঙ্গত: চুয়াডাঙ্গা পৌর এলাকায় এক গৃহবধূকে মাথায় রড দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ সময় মাকে বাঁচাতে গেলে ওই দম্পতির কিশোরী মেয়ের মাথায়ও আঘাত করা হয়। সোমবার (২৬ সেপ্টেম্বর,২০২৩) রাত ৯টার দিকে পৌর এলাকার সুমিরদিয়া ডাঙ্গাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সাদিয়া খাতুন ওরফে নয়নতারা (৩৫)। ঘটনার পর থেকে তাঁর স্বামী আনোয়ার হোসেন পলাতক ছিলেন।


এই সম্পর্কিত আরো

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস

দ্য হান্ড্রেডে দল পেলেন মুস্তাফিজ

ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৪ মার্চের অগ্রিম ট্রেনের টিকিট

বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক