বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
শিরোনাম
হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু আইপিডিসি ফাইন্যান্সের ৪৪তম এজিএম অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা - প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে আজীবন মনে রাখার মতো শাস্তি পাবেন, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর এনআরবি ব্যাংকের নতুন কোম্পানি সেক্রেটারি মনজুরুল আহসান জলাতঙ্ক প্রতিরোধে ২০ লাখ ডোজ টিকা আমদানির উদ্যোগ সরকারের ফুলবাড়িয়ায় বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষকের মৃত্যু এনসিসি ব্যাংক এর ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত এনআরবিসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
advertisement
আইন-আদালত

মোবাইল উদ্ধারে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহে ডিবির অভিযান

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: এমপি আনার হত্যা মামলার আসামী কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে আলামত উদ্ধারে অভিযান শুরুর প্রস্তুতি শুরু করেছে ডিবি।

বুধবার (২৬ জুন) বেলা ১১টার দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফারুক আযমের নিতৃত্বে এই অভিযান শুরু করা হচ্ছে। অভিযানিক দল ঝিনাইদহ শহরের মতলেব মিয়ার পেট্রোল পাম্প সংলগ্ন পিপিলিকা মার্কেটের পেছনে অবস্থান গ্রহন করেছে। ওই পুকুরেই দুইটি মোবাইল ফেলে দেন গ্যাস বাবু। এই মোবাইল উদ্ধারে ডুবুরি ও জেলেদেরকে জাল নিয়ে প্রস্তুত রাখা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্যাস বাবুকে ঘটনাস্থলে আনা হয়নি।

অভিযানের খবর নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ শাহিন উদ্দীন জানান, খুব দ্রুতই বাবুকে ঘটনাস্থলে আনা হবে। অভিযানের প্রস্তুতির সময় মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর ডিবির সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া ইমরান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ শাহিন উদ্দীনসহ ডিবি, এনএসআই ও ডিএসবির কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

এর আগে মঙ্গলবার বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে কাশিমপুর কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে আনা হয় গ্যাস বাবুকে। গত সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহে অভিযানের আদেশ দেন। পাশাপাশি বাবুর ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধারে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনার আদেশ দেওয়া হয়। আদেশ মোতাবেক মঙ্গলবার বিকাল চারটার দিকে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে পাঠানো হয়।

জিজ্ঞাবাদে গ্যাস বাবু জানিয়েছেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন নিয়ে আলামত নষ্টের জন্য দুইটি পুকুরে ফেলে দেন। তাকে সঙ্গে নিয়ে আজ বুধবার দুটি পুকুরে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ডিবি ও ঝিনাইদহ পুলিশের যৌথ অভিযানিক টিম।


সর্বশেষ পাওয়া সংবাদ