রবিবার, ১৫ মার্চ ২০২৬
রবিবার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
ভিডিও গ্যালারী

ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘দুষ্টু কোকিল’

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘তুফান’ মুক্তি পেয়েছে ঈদুল আজহায়। একসঙ্গে দেশের ১২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ দর্শকের প্রশংসা পাচ্ছে। গত বৃহস্পতিবার (২০ জুন) ওটিটি প্লাটফর্ম চরকির ইউটিউবে মুক্তি পায় তুফান সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি। দুইদিনের মাথায় শনিবার বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কনটেন্টের তালিকায় জায়গা করে নিয়েছে দর্শকনন্দিত এই গানটি। রোববার দুপুর ১টা পর্যন্ত ইউটিউবে ৬.৮ মিলিয়ন ভিউ হয়েছে এটির। এরই মধ্যে গানের মন্তব্য এসেছে ১০ হাজারেরও বেশি।

এরআগে ট্রেলারে অল্পকিছু অংশতেই বাজিমাত করে ‘দুষ্টু কোকিল’! পুরো গানটি রিলিজে দর্শক উন্মাদনা তুঙ্গে। মোটামুটি অনুমেয়ই ছিলো যে, গানটি মুক্তির সাথে সাথেই ট্রেন্ডিংয়ে চলে আসবে! হলোও তাই। আকাশ সেনের সুর, কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কনা।

‘তুফান’ এ সব শিল্পী সেরাটা দিয়েই অভিনয় করেছেন। নাবিলার এত সহজ-সুন্দর, স্বাভাবিক অভিনয় দর্শকের নজর কেড়েছে। ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, সালাউদ্দিন লাভলু প্রত্যেকেই দুর্দান্ত অভিনয় করেছেন। মিমি চক্রবর্তী ছিলেন বিশেষ আকর্ষণ। দুইটি গানেই তার প্রমাণ দেখিয়েছেন। বাংলা সিনেমার ইতিহাসে ‘তুফান’ মাইলফলক হয়ে গেল; এমনটাই মনে করছেন দর্শকরা।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস