মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন
advertisement
খেলাধুলা

৩ উইকেটে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :  মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজের ট্রফি জিতে নিল অতিথিরা।

আজ রোববার (২৫ ডিসেম্বর) সকালে জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ৬ উইকেট, আর ভারতকে করতে হতো ১০০ রান।

স্বাগতিকরা প্রথম ইনিংসে ২২৭ রান করার পর ভারত করে ৩১৪ রান। বাংলাদেশ পরের ইনিংসে ২৩১ রান করলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৫ রান।  ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে চতুর্থ দিন শুরু করেছিল ভারত। চতুর্থ দিনের প্রথম ওভারের তৃতীয় বলে উনাদকাটের জন্য এলবিডব্লিউয়ের আবেদন করে বাংলাদেশ। আউট দেননি আম্পায়ার। রিভিউ নিলে আম্পায়ারস কলে বেঁচে যান ভারতীয় ব্যাটার। পরের বলেই তিনি হাঁকান ছক্কা।  

পরের ওভারের চতুর্থ বলেই অবশ্য তাকে সাজঘরে ফেরত পাঠান সাকিব। এলবিডব্লিউ আউট হওয়ার পর বাঁচতে পারেননি রিভিউ নিয়েও। ১ ছক্কায় ১৬ বলে ১৩ রান করেন তিনি। এরপর পন্থকেও সাজঘরে ফেরানো গেছে। তার উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ভয়ঙ্কর হতে পারা ব্যাটার ১৩ বলে ৯ রান করে হয়েছেন এলবিডব্লিউ।  

পন্থ ছিলেন ভারতের বড় ভরসার নাম। তিনি ফেরার পর বাংলাদেশের স্বপ্ন চওড়া হওয়াই ছিল স্বাভাবিক। সেটিকে আরও বড় করেন মিরাজ। আগের দিনের অপরাজিত ব্যাটার অক্ষর প্যাটাল ভোগাচ্ছিলেন এদিনও। তাকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান ৪ চারে ৬৯ বলে ৩৪ রান করার পর।  

এরপর সময়ের সঙ্গে মানিয়ে নেয় ভারত। মাঝে রবীচন্দ্রন অশ্বিনের ক্যাচ শর্ট লেগে নিতে পারেননি মুমিনুল হক। একটু একটু করে ম্যাচও বেরিয়ে যেতে থাকে বাংলাদেশের হাত থেকে। শেষ অবধি অষ্টম উইকেট জুটিতেই ম্যাচ জেতান অশ্বিন ও আয়ার। ৪৬ বলে ২৯ রান করে আয়ার ও ৬২ বলে ৪২ রান করেন অশ্বিন।  

সর্বশেষ পাওয়া সংবাদ