সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত জ্বালানি সংকটের অজুহাত: - বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার
বিনোদন

৬ দিনে ৬০০ কোটির ক্লাব অতিক্রম করেছে ‘জওয়ান’

বিনোদন ডেস্ক : শাহরুখের ‘জওয়ান’ বক্স অফিসে ব্যাপক ব্যবসা করেছে। গত ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে উঠেছে ‘জওয়ান’ ঝড়। প্রথম দিনেই ভারতের বক্স অফিসে মোট ৭৫ কোটি রুপির ব্যবসা করে খাতা খুলেছিল ‘জওয়ান’। বিশ্বজুড়ে প্রথম দিনে সেই ব্যবসার অংক ছুঁয়েছিল প্রায় ১২৫ কোটি রুপি।

মুক্তির চতু্র্থ দিনে সেই ব্যবসার অংক ৫০০ কোটি রুপি ছাড়িয়েছিল। সপ্তাহের মাঝেও অব্যাহত সেই ধারা। সিনেমাটি মুক্তির ষষ্ঠ দিনে ৬০০ কোটি ছাড়িয়ে যায়।

৭ সেপ্টেম্বর মুক্তির পরে মঙ্গলবার ছিল ‘জওয়ান’ সিনেমার ষষ্ঠ দিন। ষষ্ঠ দিনেই বিশ্বজুড়ে বক্স অফিসে ৬০০ কোটির বেশি রুপির ব্যবসা করে ফেলল শাহরুখের সিনেমা।

ষষ্ঠ দিনে ভারতে ২৬ কোটি টাকার বেশি উপার্জন করেছে ‘জওয়ান’। ফলে ভারতের বক্স অফিসে এরই মধ্যে ৩৫০ কোটি ছুঁইছুঁই অ্যাটলি পরিচালিত এ সিনেমা।

হিন্দি সিনেমার ইতিহাসে ‘জওয়ান’সিনেমাই প্রথম চলচ্চিত্র, যা মাত্র ৪ দিনের মাথায় পেরিয়েছে ৫০০ কোটির গণ্ডি। ভারতের বক্স অফিসে চলতি বছরের তৃতীয় হিন্দি সিনেমা ‘জওয়ান’, যা ৩০০ কোটির বেশি ব্যবসা করেছে।

এর আগে এ অংক ছুঁয়েছিল ‘পাঠান’ ও ‘গদর ২’। সব মিলিয়ে ‘জওয়ান’ সিনেমা বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীরা উপভোগ করছেন। বেশির ভাগ দর্শকই এর তুমুল প্রশংসা করছেন।

এই সম্পর্কিত আরো

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

জ্বালানি সংকটের অজুহাত: বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাক প্রতি ভাড়া বেড়েছে ৫-৭ হাজার

জামিন পেলেন বাউল শিল্পী আবুল সরকার