বুধবার, ১৮ মার্চ ২০২৬
বুধবার, ১৮ মার্চ ২০২৬
শিরোনাম
ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ আইসিইউ ইউনিট চালু পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার: নৌপরিবহন প্রতিমন্ত্রী কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের
আন্তর্জাতিক

ব্রিটিশ মিউজিয়ামের ২০০০ শিল্পকর্ম চুরি

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ মিউজিয়াম থেকে আনুমানিক দুই হাজার শিল্পকর্ম উধাও হয়ে গেছে। বিভিন্ন সময়ে চুরি যাওয়া এসব শিল্পকর্ম উদ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।

বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য খ্যাত ব্রিটিশ মিউজিয়াম থেকে উল্লেখযোগ্যসংখ্যক শিল্পকর্ম চুরি হয়ে গেছে। বিভিন্ন সময়ে এই ঘটনা ঘটলেও সম্প্রতি তা কর্তৃপক্ষের নজরে এসেছে।

চুরি হয়ে যাওয়া এসব জিনিসের মধ্যে স্বর্ণালঙ্কার ও বিভিন্ন দামি পাথর রয়েছে। তবে সেগুলো দর্শনার্থীদের জন্য অবমুক্ত ছিল না। সম্প্রতি বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জাদুঘরের ট্রাস্টির চেয়ারম্যান ও সাবেক অর্থমন্ত্রী জর্জ অসবর্ন এসব তথ্য জানিয়েছেন।

অসবর্ন সাক্ষাৎকারে বলেন, জাদুঘরটির সবকিছু ঠিকভাবে তালিকাভুক্ত করা হয়নি, যা এমন বড় একটি প্রতিষ্ঠানের জন্য খুবই অস্বাভাবিক ঘটনা।

ব্রিটেনের সাবেক এই অর্থমন্ত্রী আরও জানান কী কী চুরি গেছে, তার তালিকা করতে ফরেনসিক তদন্ত চালানো হয়েছে। তবে সংখ্যাটি আনুমানিক দুই হাজার বলে ধারণা তাদের।

সাক্ষাৎকারে চুরি যাওয়া এসব শিল্পকর্মের কিছু পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। বলেন, কিছু জিনিস আমরা উদ্ধার করতে শুরু করেছি, যা কঠিন সময়ে আশার আলো দেখাচ্ছে। তবে কী কী ও কীভাবে সেগুলো উদ্ধার হয়েছে সেই বিষয়ে আর কোনো তথ্য তিনি দেননি। ব্রিটেনের প্রত্নতত্ত্ব সংশ্লিষ্ট কমিউনিটি জাদুঘর কর্তৃপক্ষকে এই বিষয়ে সহায়তা দিচ্ছে বলে জানান তিনি।

এদিকে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন একজনকে চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদ করেছে। তবে এখন পর্যন্ত কাউকে তারা গ্রেফতার করেনি।

এদিকে চুরির তদন্তে ব্যর্থতার দায় নিয়ে মিউজিয়ামের পরিচালক হার্টউইগ ফিশার তার দায়িত্ব থেকে সড়ে দাঁড়াবেন বলে শুক্রবার (২৫ আগস্ট) জানিয়েছেন।

ভ্রমণপিয়াসুদের কাছে লন্ডনের মিউজিয়ামটি অন্যতম জনপ্রিয় ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। মিউজিয়ামে থাকা অনেক প্রাচীন নিদর্শনের মধ্যে অন্যতম ‘রোসেট্টা স্টোন’ নামের প্রাচীন মিশরীয় ধ্বংসাবশেষ, যেখানে হায়ারোগ্লিফিক বর্ণে বিভিন্ন লেখা খোদাই করা রয়েছে। এমএসএম

এই সম্পর্কিত আরো

ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী

স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ আইসিইউ ইউনিট চালু

পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার: নৌপরিবহন প্রতিমন্ত্রী

কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির: সড়ক পরিবহন মন্ত্রী

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের