রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪
জাতীয়

চাঁদে সফল অবতরণের জন্য নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার অভিনন্দন

কর্পোরেট সংবাদ ডেস্ক : চন্দ্রযান-৩ এর চন্দ্রপৃষ্ঠে অবতরণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকায় ভারতের হাইকমিশন কর্তৃক জারিকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদের পৃষ্ঠে মহাকাশযান অবতরণকারী ভারতকে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে গড়ে তোলার জন্য শেখ হাসিনা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং এর বিজ্ঞানীদের অভিনন্দন জানান।

নরেন্দ্র মোদির কাছে তাঁর বার্তায় প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ উপলক্ষে এবং এই ঐতিহাসিক অর্জনে ভারতের সঙ্গে আনন্দিত, যা বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তির খাতে অগ্রতিতে দক্ষিণ এশিয়ার সমস্ত দেশগুলোর জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার বিষয়।

Imported from WordPress: 20-175.jpg

চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম কোনো দেশ হিসেবে পা রেখেছে ভারত। পৃথিবীর আর কোনো দেশ সেখানে এখন পর্যন্ত পৌঁছতে পারেনি। বুধবার (২৩ আগস্ট) ভারতের স্থানীয় সময় ৬টায় দেশটির ‘চন্দ্রযান-৩’ এর ল্যান্ডার বিক্রম অবতরণ করে চাঁদের মাটিতে। চন্দ্রপৃষ্ঠে দক্ষিণ মেরু অঞ্চলে প্রথম চন্দ্রযান অবতরণ করার জন্য ভারত ইতিহাস তৈরি করেছে।

আরও পড়ুন:

সৌদি আরবের যেকোনো বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করতে পারবে বাংলাদেশ

আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সমাধানে চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং

এই সম্পর্কিত আরো

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত

নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪