শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত
তথ্য-প্রযুক্তি

আপনার ছবি বা না দিয়ে ফেক আইডি খুললে কী করবেন?

অনলাইন ডেস্ক : সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। তবে একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এর অপব্যবহারও। বাড়ছে ফেক অ্যাকাউন্টের সংখ্যাও। অন্যের ছবি ও নাম ব্যবহার করে ব্যবহার করা হচ্ছে অ্যাকাউন্ট। ফলে বিপদে পড়ছেন অনেকেই।

ফেসবুকে কারো ছবি বা পরিচয় ব্যবহার করে অন্য কেউ আ্যাকাউন্ট খুললে করণীয় কি সে বিষয়ে একটি নির্দেশনা দেয়া হয়েছে পুলিশ।

বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জনস্বার্থে প্রচার করা একটি নির্দেশনায় এ বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। সেখানে বলা আছে–

কারো ছবি এবং পরিচয় ব্যবহার করে অন্য কেউ সোশ্যাল মিডিয়ায় একাউন্ট খুললে আসল পরিচয়ধারী ব্যক্তি এবং তার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের উক্ত ফেক একাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করতে হবে।

কোনো ফেক ফেসবুক একাউন্টের বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হলে যা করণীয়:

*প্রথমে ফেক আইডিটি ওপেন করতে হবে। তারপর ওই পেজের ম্যাসেজ বক্সের পাশে তিনটি ডট (…) চিহ্নিত আইকনে ক্লিক করে ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল এ ক্লিক করতে হবে।

*এরপর প্লিজ সিলেক্ট এ প্রবলেম টু কন্টিনিউ শিরোনামে একটি অপশন আসলে সেখানে বিভিন্ন ক্যটাগরি থেকে প্রিটেন্ডিং টু বি সামওয়ান সিলেক্ট করতে হবে।

*ভুক্তভোগী ব্যক্তি নিজে রিপোর্ট করলে হু আর দে প্রিটেন্ডিং টু বি? এই অপশনে মি নির্বাচন করে রিপোর্ট করা সম্পন্ন করতে হবে।

*ফেসবুক বন্ধুরা রিপোর্ট করলে হু আর দে প্রিটেন্ডিং টু বি? অপশন থেকে এ ফ্রেন্ড অপশনে ক্লিক করলে হুইচ ফ্রেন্ড? এর স্থলে আসল একাউন্টধারী ভুক্তভোগী ফেসবুক বন্ধুর প্রোফাইলটি নির্বাচন করে রিপোর্ট করা সম্পন্ন করতে হবে।

এছাড়া ফেক আইডিটির সম্পূর্ণ প্রোফাইল লিঙ্কসহ স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন। অথবা সিআইডির সাইবার পুলিশ সেন্টারে সরাসরি অভিযোগ জানানো যাবে।

এছাড়াও হটলাইন: ০১৭৩০৩৩৬৪৩১

ইমেইল: smmcpc2018@gmail.com

ফেসবুক পেজ:  https://www.facebook.com/cpccidbdpolice/ এ অভিযোগ পাঠানো যাবে।

এই সম্পর্কিত আরো

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

নিউইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত