মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ
বিনোদন

যৌন হেনস্থার শিকার দুলকার সালমান

বিনোদন ডেস্ক : ঝলমলে আলোর দুনিয়া বলিউড। শুধু বলিউডই নয়, যে কোনও বিনোদন ইন্ডাস্ট্রির সব থেকে বড় অঙ্গ তার ‘গ্ল্যামার’। তবে প্রবাদ আছে, ‘প্রদীপের তলায় অন্ধকার’। বলিউড ও অন্য যে কোনও মনোরঞ্জনের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই প্রবাদ অসত্য নয়। আর্থিক প্রতারণা থেকে যৌন হেনস্থা— বিনোদন দুনিয়ার কানায় কানায় এমন খবরের ছড়াছড়ি। কাস্টিং কাউচের হাতে তরুণীদের যৌন হেনস্থার ঘটনা যেমন মাঝেমধ্যেই উঠে আসে শিরোনামে, তেমনই হেনস্থার হাত থেকে ছাড় পান না তারকারাও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন এক হাড়হিম করা ঘটনার কথা শেয়ার করলেন দক্ষিণী অভিনেতা দুলকার সালমান।

‘কারওয়াঁ’, ‘সীতা রামম’-এর মতো ছবিতে কাজ করে সাফল্য অর্জন করার পর বলিউডে এখন পরিচিত মুখ দুলকার সালমান। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে রাজ ও ডিকে পরিচালিত ওয়েব সিরিজ় ‘গান্‌স অ্যান্ড গুলাবস’। ওই সিরিজ়ে অভিনয় করেছেন দুলকার। সম্প্রতি সিরিজ়ের প্রচারে গিয়ে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, অতীতে যৌন হেনস্থার শিকার হয়েছেন তিনি। অভিনেতার কথায়, ‘‘এক জন প্রৌঢ় মহিলা আমার সঙ্গে ছবি তুলছিলেন। হঠাৎ করে তিনি আমার গালে চুমু খেয়ে বসলেন। খুব একটা উচিত কাজ নয়। তবে অনুরাগী তো, এই বিষয়গুলো তবু মেনে নেওয়া যায়। কিন্তু হঠাৎ করে এমন কোনও কিছু হলে আমি হকচকিয়ে যাই। আর এক বার এক জন প্রৌঢ় মহিলা অদ্ভুত এক কাজ করেছিলেন। আমি জানি না কেন… ছবি তোলার জন্য তখন অনেকে আমাকে ঘিরে ধরেছেন, আমি মঞ্চের মাঝে দাঁড়িয়ে… উনি হঠাৎ করে আমার যৌনাঙ্গ চেপে ধরেন। আমি ব্যথায় প্রায় কুঁকড়ে গিয়েছিলাম। ছবিতে আমি হাসছি, এ দিকে আমিই জানি, আমার তখন কী অবস্থা!’’ ঘটনার পর এতটাই হতবাক হয়েছিলেন অভিনেতা যে, নিজের বন্ধুদের সঙ্গে কথা বলে হালকা হতে পেরেছিলেন তিনি।

জনপ্রিয় মালয়ালম অভিনেতা ও পরিচালক মামুটির ছেলে তিনি। অভিনয় তাঁর রক্তে। কয়েক বছর গতে বাঁধা চাকরি করে ক্লান্ত হয়ে গিয়েছিলেন দুলকার সালমান। তার পরে সব ভয়, সংশয় কাটিয়ে অভিনয়ের জগতেই পা রাখেন তিনি। ২০১২ সালে মালয়ালম ছবিতে আত্মপ্রকাশ দুলকারের। ২০১৮ সালে ‘কারওয়াঁ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক তাঁর। প্রথম ছবিতেই কাজ করেছিলেন ইরফানের মতো তাবড় অভিনেতার সঙ্গে। তার পরে গত বছর ‘সীতা রামম’। চলতি মাসের শেষের দিকে মুক্তি পেতে চলেছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘কিং অফ কোঠা’। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

মদ্যপ অবস্থায় বাইক দুর্ঘটনার কবলে নোবেল

বাংলাদেশে মুক্তি পাচ্ছে সালমানের ‘কিসি কা ভাই’

হাসপাতালে ভর্তি পরীমণি, রক্তাক্ত রাজ

এই সম্পর্কিত আরো

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ

রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ