বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কোন গ্রুপে কোন দল? ফ্যাসিস্ট আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: - রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি
বিনোদন

মদ্যপ অবস্থায় বাইক দুর্ঘটনার কবলে নোবেল

কর্পোরেট সংবাদ ডেস্ক: নড়াইলের রাস্তায় মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে পার্কিং করা মোটরসাইকেলের সাথে দুর্ঘটনা ঘটান সারেগামাপা’ খ্যাত গায়ক মাঈনুল আহসান নোবেল। এ ঘটনায় মোটরসাইকেল ক্ষতিগ্রসত্ম হলেও অল্পতে রক্ষা পান গায়ক নোবেল।

বৃহস্পতিবার (১৭ আগস্ট)  রাত সাড়ে ৭ টার দিকে কালিয়া উপজেলার বড়দিয়া বিদ্যুৎ অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এসময় স্থানীয়রা নোবেলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিতে গেলে তার  মাতালামি দেখে ভিডিও ধারন করেন। ঘটনার পরদিন শুক্রবার (১৮ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের মাতলামির কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মাঈনুল আহসান নোবেল মদ্যপ অবস্থা অসংলগ্ন কথাবার্তা বলছেন, স্থানীয়রা তাকে তাচ্ছিল্য করছেন। তারাই আবার সেবা শুশ্রষা দিয়ে কিছুটা স্বাভাবিক করে তার বন্ধুদের সাথে গোপালগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেন।

দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেল মালিক বলেন, বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যার পর আমার বাড়ির সামনের সড়কের পাশে মোটরসাইকেল পার্কিং করে বাড়ির ভেতরে ঢুকছিলাম, তখন মোটরসাইকেল পড়ে যাওয়ার শব্দ শুনে দৌড়ে যাই। গিয়ে দেখি মোটরসাইকেল সহ একজন পড়ে আছে। তাকে উঠায়ে ধমক দেই পরে মুখ দেখে চিনতে পারি সে গায়ক নোবেল। সে অসংলগ্নভাবে বলে, আমি গোপালগঞ্জের গায়ক নোবেল।নোবেলকে এ অবস্থায় দেখে সত্যি আমি বিস্মিত হই! আমি নোবেলকে অনেক পছন্দ করতাম, তার এ অবস্থা দেখে কি আর বলবো? সে সরি বলেছে আর আমি গাড়ি ঠিক করে নিয়েছি। 

ঘটনাস্থলে উপস্থিত বড়দিয়া এলাকার নাঈম বলেন, গায়ক নোবেল মদ খেয়ে আমাদের এলাকায় আগেও এসেছে। এবার মনে হয় একটু বেশি খাইছে তাই উল্টা পাল্টা বকছিলো। এলাকার লোকজন কিছুটা সুস্থ করে পাঠায় দিছে।

এ বিষয়ে মাঈনুল আহসান নোবেলের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নোবেলের আত্নীয় ও স্থানীয় সাংবাদিক বাবলু মল্লিক জানান, গায়ক নোবেল কালিয়া উপজেলার বাগুডাঙ্গা ফুফু বাড়ি বেড়াতে এসেছিলেন বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরের দিক। বাগুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি বিকাল ৩ টার দিকে উপস্থিত হয়ে খালি গলায় একটি গান গেয়েছিলেন। সাড়ে ৩ টার দিকে বেরিয়ে যাওয়ার আগে তিনি ছোট ছেলেমেয়েদের আবদারে সেলফিও তোলেন। পরে তিনি কোথায় যান আমার জানা নেই।

কর্পোরেট সংবাদ/এএইচ

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কোন গ্রুপে কোন দল?

ফ্যাসিস্ট আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী

এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি