বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
শিরোনাম
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ
বিনোদন

হাসপাতালে ভর্তি পরীমণি, রক্তাক্ত রাজ

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন দাম্পত্য জীবনে কলহের জেরে আলাদা থাকার পর ফের এক হন ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ-পরীমণি। খবরটি পেয়ে নেটিজেনরা ব্যাপক উচ্ছ্বসিত হলেও এবার দুঃসংবাদ পেলেন রাজ-পরীর ভক্তরা। অসুস্থ হয়ে দুজনেই ভর্তি হয়েছেন হাসপাতালে।

একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য’র মুখের দিকে তাকিয়ে রাজ জানিয়েছেন, এখন থেকে নিজেকে শুধরে নিবেন তিনি। মন দিবেন সংসার জীবনে। কিন্তু বিধিবাম!

শুক্রবার রাতে রাজের রক্তাক্ত ছবি প্রকাশ্যে আসে। অন্যদিকে পরীও গতকাল জ্বর নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে।

প্রায় তিন মাস পর অভিমান ভেঙে আবারও পরীর বসুন্ধরার বাসায় ফেরেন রাজ। জানিয়েছিলেন, ছেলেকে নিয়ে ভালো আছেন তারা। অনেক দিন পর ছেলেকে কাছে পেয়ে দারুণ সময় কাটাচ্ছেন তিনি।

এর মাঝেই জানা যায়, প্রচণ্ড জ্বরে ভুগছেন পরীমণি। শুক্রবার (১৮ আগস্ট) থেকে জ্বরের মাত্রা আরও বেড়ে যাওয়ায় দ্রুত হাপাতালের শরণাপন্ন হন এই নায়িকা।

জানা যায়, খুব ঠান্ডা ও জ্বরে ভুগছেন তিনি। এমনকি জ্বরে ঠিকমতো কথাও বলতে পারছেন না। সেই সঙ্গে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এই চিত্রনায়িকা।

নিজের ফেসবুকে পরীমণি একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, ক্যানুলা করা দুটি হাত। ক্যাপশনে অভিনেত্রী লিখছেন, ‘আমরা পরীতমা।’ চেক ইন দিয়েছেন একটি বেসরকারি হাসপাতালের নাম।

এ দিকে শুক্রবার মধ্যরাতে খবর আসে, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ। সূত্রের বরাতে জানা গেছে, অভিনেতার মাথা ফেটে গেছে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেই তথ্য এখনও জানা যায়নি।

Imported from WordPress: image-88.png

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে আসে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে পদ্ম।

এই সম্পর্কিত আরো

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ

রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ