মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম
বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
খেলাধূলা

ক্রিকেট পাড়ায় গুঞ্জন, সাকিবই হচ্ছেন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবাল ওয়ানডে দলের দায়িত্ব ছেড়ে দেয়ার পর কে হচ্ছেন জাতীয় দলের নতুন দলপতি সে নিয়ে চলছে জল্পনা কল্পনা। নতুন অধিনায়ক হিসেবে বোর্ড কর্তাদের প্রায় সবার আঙুল একমাত্র সাকিব আল হাসানের দিকে। বোর্ড সভাপতিও তেমনটাই ইঙ্গিত দিয়েছেন শনিবার (৫ আগস্ট)।

বিসিবি বস নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘অধিনায়ক বানানোর ক্ষেত্রে সবচেয়ে সহজ অপশন হচ্ছে সাকিবকে বানিয়ে দেওয়া।’

বোর্ড সভাপতির এই বক্তব্যের পর কিছুটা হলেও ধারণা পাওয়া যায় এশিয়া কাপ ও বিশ্বকাপে কার কাঁধে উঠতে যাচ্ছে দলকে সামলানোর দায়িত্ব। যদিও সাকিবের অধিনায়কত্ব পাওয়ার বিষয়টি আগে থেকেই ছিল বড় গুঞ্জন।

বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, ইতোমধ্যেই সাকিবের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। বর্তমানে শ্রীলঙ্কায় রয়েছেন বাঁ-হাতি এই ব্যাটার। সেখানে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। সেখানেই সাকিবের কাছে বোর্ডের চূড়ান্ত প্রস্তাবনা পাঠানো হবে দুই একদিনের ভেতরেই ।

বোর্ডের সেই সূত্র বলেন, ‘বোর্ড সভাপতি নিজে বিষয়টি দেখছেন। ওর কাছে দুএকদিনের ভেতর চূড়ান্ত প্রস্তাব পাঠানো হবে তার কাছে। আমরা ওর সিদ্ধান্ত মেনে নিয়েছি। দীর্ঘমেয়াদেই ওকে আমরা দলের দায়িত্ব দেব। এর ভেতর লিটনও নিজেকে প্রস্তুত করে ফেলতে পারবে। আপাতত আমাদের পরিকল্পনা রয়েছে অন্তত দুই বছরের জন্য তাকে অধিনায়ক করা।’

যদি এমনটি হয়, তাহলে অন্তত ২০২৫ সাল পর্যন্ত ওয়ানডে দলের দায়িত্ব পেতে যাচ্ছেন বাঁহাতি এই অলরাউন্ডার।

সাকিব ২০২৫ পর্যন্ত দলকে সামলালে মাঝের এই সময়টাতে লিটন নিজেকে প্রস্তুত করে নিতে পারবেন ২০২৭ বিশ্বকাপের জন্য। যে কারণে সব দিক বিবেচনা করেই সাকিবের হাতে ওয়ানডে দলের দায়িত্ব তুলে দিতে যাচ্ছে বোর্ড।

এএইচ

এই সম্পর্কিত আরো

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ