মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of Apex Tannery Ltd. ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস অর্থনীতিতে নোবেল পেলেন দুই অর্থনীতিবিদ রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, শুরু ২১ জানুয়ারি জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের তাগিদ - প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ জ্বালানি খাতে ব্যয়ের চাপ সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ গ্রিডের চেয়ে সৌরবিদ্যুতে ইউনিট প্রতি ৫-৬ টাকা সাশ্রয় সম্ভব, মিলবে পরিবেশগত সুফল দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার
advertisement
সারাদেশ

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে গত দুই দিন ধরে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। অপরদিকে, অতিরিক্ত জোয়ারে নিঝুম দ্বীপসহ হাতিয়ার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।  

গতকাল মঙ্গলবার থেকে বৈরী আবহাওয়ার কারণে মেঘনা নদী উত্তাল হওয়ায় এ পরিস্থিতি বিরাজ করছে। এতে অনেক যাত্রী জরুরি প্রয়োজনেও হাতিয়ায় যেতে পারছেন না এবং হাতিয়া থেকে আসতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাতাসের গতি বেশি থাকায় আজ বুধবারও দ্বিতীয় দিনের মতো ঘাট থেকে কোনো স্পিডবোট কিংবা যাত্রীবাহী ট্রলার ছেড়ে যায়নি। আবহাওয়া অধিদপ্তর থেকে উপকূলীয় এলাকার জন্য ৩ নম্বর সতর্কসংকেত জারি করার কারণে গতকাল মঙ্গলবার দিনভর স্পিডবোট ও ট্রলার হাতিয়ার উদ্দেশে ছেড়ে যায়নি। হাতিয়ার নলচিরা ঘাট থেকেও কোনো নৌযান ছেড়ে আসেনি।

হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মো.দিনাজ উদ্দিন বলেন, অতিরিক্ত জোয়ারের পানিতে নিঝুম দ্বীপ ইউনিয়নের ৪-৫টি গ্রাম প্লাবিত হয়েছে।  

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু বলেন, জোয়ারে পানিতে কোন গ্রাম প্লাবিত হওয়ার তথ্য আমার কাছে নেই।  তবে স্পিডবোট ও ট্রলারগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত থাকায় মঙ্গলবার বন্ধ ছিল। বুধবার আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়। 

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ