সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ এসএসসি ও সমমানের পরীক্ষা : - প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয় ৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
বিনোদন

পুত্রসন্তানের বাবা হলেন পলাশ

বিনোদন ডেস্ক: ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘কাবিলা’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ পুত্রসন্তানের বাবা হয়েছেন । গণমাধ্যমকে এ খবরের সত্যতা নিজেই নিশ্চিত করেছেন।

রোববার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুকে একটি বেসরকারি হাসপাতালের চেক ইন দিয়ে পলাশ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে পলাশ জানান, সকাল সাড়ে ৯টায় তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন। স্ত্রী নাফিসা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। তিনি বলেন, ‘বাবা হয়েছি।’

গত বছরের ডিসেম্বরে বিয়ের খবর দেন পলাশ। প্রকাশ করেন স্ত্রীর ছবি। তার সাত মাসের মাথায় বাবা হওয়ার খবর দিলেন এ অভিনেতা। আর সন্তান হওয়ার এই সময় নিয়ে কেউ যাতে নেতিবাচকভাবে ভাবতে না পারেন, তাই বিষয়টি পরিস্কার করে তিনি বলেন, ‘আমরা বিয়েটা করেছি কিন্তু গত বছরের আগস্টে। তবে সেটা প্রকাশ করেছি ডিসেম্বরে। সুতরাং যারা ভাবছেন যে, বছর না ঘুরতেই বাবা হয়েছি, তারা ভুল ভাবছেন।’

কর্পোরেট সংবাদ/এএইচ

এই সম্পর্কিত আরো

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ

নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার

মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা

অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী