বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
খেলাধূলা

ক্রিকেটকে বিদায় জানালেন ব্রড

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। চলতি অ্যাশেজ সিরিজ শেষেই জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেন এই ইংলিশ পেসার।

শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টায় অবসরের সিদ্ধান্ত নেন তারকা এই পেসার।

আন্তর্জাতিক ক্রিকেটে ব্রডের অভিষেক হয় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির মধ্য দিয়ে ২০০৬ সালের আগস্টে। সেই থেকে ইংল্যান্ড দলকে তিনি তিন ফরম্যাটেই সার্ভিস দিয়েছেন দীর্ঘ ১৭টি বছর।

চলতি অ্যাশেজেই টেস্ট ক্যারিয়ারের ৬০০তম উইকেটের স্বাদ পেয়েছেন ব্রড। ক্রিকেটের তিন ফরম্যাটে খেললেও ব্রড অনবদ্য ছিলেন টেস্ট ফরম্যাটে। ইংল্যান্ডের জার্সিতে ১৬৬টি টেস্ট খেলেছেন তিনি। পাশাপাশি ১২১টি ওয়ানডে এবং ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

তিন ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে রয়েছে ৮৪৩ উইকেট। ওভালে চলমান অ্যাশেজের শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান তিনি।

ক্রিকেটকে বিদায় জানানো ব্রড বলেন, এটা দারুণ একটি যাত্রা ছিল। ন্যাটিংহ্যামশায়ার ও ইংল্যান্ডের ব্যাজ পরতে পারা আমার জন্য অনেক গৌরবের ছিল। আমি ক্রিকেটকে আগের মতোই ভালোবাসি। দারুণ একটি সিরিজের অংশ হয়েছি এবং আমি সব সময় সেরা হিসেবে শেষ করতে চেয়েছি।

আরও পড়ুন:

নারী বিশ্বকাপ: ফ্রান্সের কাছে হারলো ব্রাজিল

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের তারিখ ঘোষণা

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল