সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ এসএসসি ও সমমানের পরীক্ষা : - প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয় ৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী ফুলবাড়ীয়ায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, ছেলে-নাতি আটক
বিনোদন

সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে মৌসুমী ও মেয়ে ফাইজা

বিনোদন ডেস্ক : দেশীয় সিনেমায় প্রিয়দর্শিনী খ্যাত নায়িকা মৌসুমীর অসামান্য অবদান রয়েছে। সিনেমার সুদিন হারিয়ে যাওয়ায় তাকে আগের মতো আর সিনেমায় দেখা যায় না। তবে বিগত কয়েক বছর ধরে ঢাকাই সিনেমার পালে নতুন করে হাওয়া বইছে।

ঢাকাই চলচ্চিত্র নতুন করে ঘুরে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাতেও দেখা গেছে। এবারের ঈদে ৫টি সিনেমা মুক্তি পেয়েছে। বলা চলে প্রায় প্রত্যেকটি সিনেমাই বেশ আলোচনায় রয়েছে।

এর মধ্যে দুয়েকটি সিনেমা রেকর্ড তৈরি করেছে। তাইতো সিনেমার সুদিন ফিরে আসায় ঘরে বসে থাকেননি চিত্রনায়িকা মৌসুমী। তিনি এবারের ঈদে মুক্তি প্রাপ্ত সিনেমা ‘প্রিয়তমা’ দেখতে সিনেমায় গেলেন বোরকা পরে।

মৌসুমীর বোরকা পরে সিনেমা দেখতে যাওয়ার কয়েকটি ছবি ফেসকবুকে প্রকাশ করেছেন তার স্বামী চিত্রনায়ক ওমার সানি। এর একটি ছবিতে দেখা যাচ্ছে সিনেমা হলের যে আসনে মৌসুমী বসে আছেন সেই সারিতে আরও রয়েছেন তার মেয়ে ফাইজা, অভিনেত্রী শাওন ও ঈশিতা। তবে ওমর সানির কোনো ছবি নেই।

ছবি পোস্ট করে সানি ক্যাপশনে লিখেছেন, কয়েকদিন আগেই আমার পরিবার সুড়ঙ্গ দেখেছে, তারপর গতকালই দেখছে ‘প্রিয়তমা’ ব্যস্ততার কারণে আমি মিস করেছি।

এই সম্পর্কিত আরো

নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার

মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা

অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ফুলবাড়ীয়ায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত, ছেলে-নাতি আটক