বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
খেলাধূলা

লঙ্কা প্রিমিয়ার লিগে ডাক পেলেন তাসকিন-হৃদয়

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) টি-টোয়েন্টিতে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার তাওহিদ হৃদয়।
তাসকিনকে দলে নিতে চায় ডাম্বুলা আউরা এবং এখনও কোনও ফ্র্যাঞ্চাইজি লিগ না খেলা হৃদয়কে প্রস্তাব দিয়েছে জাফনা কিংস।

এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্রের অপেক্ষায় আছেন তারা।

বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ মিঠুনও এলপিএলে খেলবেন। দু’জনকেই দলে নিয়েছে গল টাইটান্স। বর্তমানে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলছেন দারুন ফর্মে থাকা সাকিব।

দারুন ছন্দে আছেন বর্তমানে জিম আফ্রো টি-টোয়েন্টি লিগে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলা তাসকিনও। ৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে এ পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।

জাতীয় দলের খেলা থাকায় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিস করেছেন তাসকিন। কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন এই তারকা পেসার। কিন্তু বিশ্বকাপ সামনে থাকায় কাজের চাপ বিবেচনায় তাকে অনাপত্তিপত্র দেয়া হয়নি।

জাতীয় দলের ব্যস্ত সূচির কারনে আইপিএলে লখনউ সুপার জায়ান্টস এবং পিএসএলে মুলতান সুলতানসের প্রস্তাব ফিরিয়ে দেন তাসকিন।

আরও পড়ুন:

বিশ্বকাপে তামিমই অধিনায়ক: পাপন

গোলরক্ষক জিকোকে চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সংবর্ধনা

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত