রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
সারাদেশ

জমি নিয়ে বিরোধে সংঘর্ষে আহত ৭

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে দু’পক্ষের ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শনিবার বিকাল ৩টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলপথ সংলগ্ন কিছু জমি নিয়ে সাবু মিয়া ও সামছুদ্দীন আহমদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার শামছুদ্দীন ও তার ভাইয়েরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জমি দখলে আসেন। এ সময় টিনের তৈরি ঘর ভেঙ্গে ফেলা হচ্ছে বলে সাবু মিয়া স্থানীয়দের দেখার অনুরোধ জানান। সেখানে ঘর দেখতে যাওয়ার পর অবস্থানরত মসুদ মিয়া ও শামছুদ্দীন আহমদ লোহার রড দিয়ে সবুজ মিয়াকে মারতে চাইলে বাঁধা দিতে যাওয়ায় আতিকুর রহমান ও মিজানুর রহমান উপর আঘাত করে। এরপর আতিকুর রহমানকে রক্তাক্ত দেখে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অন্যান্যরা এগিয়ে আসলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে সোহান আহমদ (২৫), আতিকুর রহমান বকুল (৫৩), মিজানুর রহমান (৬০), সাবু মিয়া (৩৫), মসুদ মিয়া (৪৮), জাহিদ মিয়া (৫২), শামছুদ্দীন আহমদ (৪৩) আহত হন।

আহতদের মধ্যে সোহান আহমদের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যান্যরা মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ি এসআই সোহেল রানা ও এএসআই এনামুল হক সরেজমিন ঘুরে আসেন। এঘটনায় এখনও কোন মামলা হয়নি।

এব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এস.আই সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের আগে চিকিৎসা প্রদানের কথা বলা হয়েছে। থানায় মামলা দেয়া হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা