রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
সারাদেশ

মনোহরদীতে ২৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে ২৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

শনিবার বিকালে মনোহরদী থানাধীন একটি সিএনজি, এলপিজি ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ময়মনসিংহ জেলার ভালুকা থানার সি স্টোর ১০ নং হবীর বাড়ী চেচুয়ারমোড় এলাকার মোতালেব শেখ এর স্ত্রী মোছাঃ রোকেয়া (৫৫), ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার পানিয়ারো এলাকার মোঃ রঙ্গু মিয়ার ছেলে মোঃ কবির (৪০) ও নেত্রকোনা সদর থানার সতশ্রি এলাকার আব্দুস সালামের ছেলে শেখ শরিফুল ইসলাম ওরফে সালমান (২০)।

র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল পৌণে ৩টার দিকে মনোহরদীর আনোয়ার এন্ড ব্রার্দাস সিএনজি, এলপিজি ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার তল্লাশী করে প্রাইভেটকারের পিছনের ব্যাকডালার ভিতর হতে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়। এতে জড়িত থাকায় ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উল্লেখিত তিনজনের নিকট হতে ৪টি মোবাইল এবং ৬টি সীমকার্ড জব্দ করা হয়।

আটককৃতরা চিহ্নিত আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। তারা নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া থেকে এ ধরনের মাদক এনে বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে। এ ঘটনায় মনোহরদী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা