শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
খেলাধূলা

বোলিং র‌্যাংকিংয়ে উন্নতি সাকিব-নাসুমের

স্পোর্টস ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের। সাকিব আট ধাপ ও নাসুম ১৭ ধাপ এগিয়েছেন।

বুধবার (১৯ জুলাই) র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ঘরের মাঠে সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাকিব। বল হাতে ৪২ রানে ৪ উইকেট ও ব্যাট হাতে ৩৭ রান করেন সাকিব। বোলিং র‌্যাংকিংয়ে আট ধাপ এগিয়ে ৬১৬ রেটিং নিয়ে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির সাথে যৌথভাবে ১৬তমস্থানে জায়গা করে নেন সাকিব। ব্যাটিংয়ে তিন ধাপ এগিয়ে ৬০তমস্থানে আছেন সাকিব।

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ৩৫ রানে ১ উইকেট নেন নাসুম। আহামরি পারফরমেন্স না করেও ১৭ ধাপ এগিয়ে ৫৫০ রেটিং নিয়ে ৩৩তম স্থানে জায়গা করে নিয়েছেন নাসুম।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে বল হাতে নিজের সেরাটা দিতে পারেননি আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। দুই ম্যাচে ৪৩ রানে মাত্র ১ উইকেট নেন তিনি। তারপরও ৭১৩ রেটিং নিয়ে বোলিং তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ।

ব্যাটিং তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের ওপেনার লিটন দাসের। আফগানিস্তান সিরিজে ৫৩ রান করে তিন ধাপ এগিয়ে ১৮তমস্থানে উঠেছেন তিনি।

আফগানিস্তান সিরিজে মাত্র ১৮ রান করায় অবনতি হয়েছে ব্যাটার নাজমুল হোসেন শান্তর। ছয় ধাপ পিছিয়ে ২৯এ নেমে গেছেন তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ পেয়ে মেইকশিপ্ট ওপেনার হিসেবে ২৪ রান করেন আফিফ হোসেন। এই ইনিংসের সুবাদে চার ধাপ এগিয়ে ৫৭তমস্থানে উঠেছেন আফিফ। এই তালিকায় ৯০৬ রেটিং নিয়ে সবার উপরে আছেন ভারতের সূর্যকুমার যাদব।

টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের তালিকায় ২৮৮ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব।

আরও পড়ুন:

এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ

এলপিএলে সাকিবের দল গল টাইটানসের স্পন্সর ক্রিকেক্স

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত