বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস: - নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ডের’ আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী লোহাগড়ায় দাফনের ৭ মাস পর ব্যবস্থাপকের মরদেহ উত্তোলন ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ এনবিআর-বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ: - কাস্টমস ব্যবস্থায় কমবে কাগজপত্রের ঝামেলা দেশে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪
জাতীয়

‘অভিন্ন অগ্রাধিকার’ নিয়ে আলোচনায় বাংলাদেশের সঙ্গে সরাসরি যুক্ত যুক্তরাষ্ট্র’

কর্পোরেট সংবাদ ডেস্ক : যুক্তরাষ্ট্র বলেছে, দুই দেশের ‘অভিন্ন অগ্রাধিকার’ নিয়ে আলোচনার জন্য তারা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যুক্ত।

মঙ্গলবার (১৮ জুলাই) ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা বলেন।

ম্যাথিউ মিলার বলেন, ‘আন্ডার সেক্রেটারি উজরা জেয়া তার সফরকালে বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের একযোগে কাজ করার গুরুত্বের পাশাপাশি নাগরিক সমাজ, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও শ্রমিক-কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।’

যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশ সফর করছেন উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘এগুলো হচ্ছে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়।’

যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন বলেও জানান ম্যাথিউ মিলার।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা বলেন, ‘কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি মানবিক অংশীদার ও বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মিয়ানমার ও বাংলাদেশের প্রচেষ্টায় সহায়তার জন্য অতিরিক্ত ৭৪ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা দেন।’

ম্যাথিউ মিলার বলেন, ‘আমি পরিশেষে বলতে চাই, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে মানবপাচারের অভিশাপ মোকাবিলায় সরকার ও নাগরিক সমাজের সঙ্গে অংশীদারিত্বের জন্য নিবেদিত।’ সূত্র-ইউএনবি।

আরও পড়ুন:

গ্রেফতার আতঙ্কে রয়েছেন ট্রাম্প

শক্তিশালী পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ এগোল বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

হিরো আলমকে মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইসির

এই সম্পর্কিত আরো

সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস: নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী

পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ডের’ আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

লোহাগড়ায় দাফনের ৭ মাস পর ব্যবস্থাপকের মরদেহ উত্তোলন

ঈশ্বরগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

এনবিআর-বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ: কাস্টমস ব্যবস্থায় কমবে কাগজপত্রের ঝামেলা

দেশে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪