শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
খেলাধূলা

এশিয়া কাপের সূচিতে পরিবর্তন, বাংলাদেশের খেলা সেপ্টেম্বরে

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ১৬তম আসর আগামী ৩১ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে সেটি পরিবর্তন করে একদিন এগিয়ে ৩০ আগস্ট করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) এমন তথ্য দিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

এ দিকে টুর্নামেন্ট শুরুর তারিখ পরিবর্তন হলেও ফাইনাল ম্যাচের তারিখ ১৭ সেপ্টেম্বরেই রাখা হয়েছে। অন্য দিকে বাংলাদেশের খেলা অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর। নিজেদের প্রথম ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা লড়াই করবে আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচটি হওয়ার কথা রয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

এবারের এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দেশটিতে ভারত ভ্রমণ করবে না বলে জানিয়ে দেয়। এরপরে দুদেশের মধ্যে কথা চালাচালি শুরু হয়। শেষ পর্যন্ত গত জুন মাসে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এই দ্বন্দ্বের সমাধান টেনে পাকিস্তান ও শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনের অনুমোদন দেয়।

প্রস্তাব অনুযায়ী, ১৩ ম্যাচের ৪টি হবে পাকিস্তানে এবং বাকি ৯টি হবে শ্রীলঙ্কায়। যেখানে ভারতের কোনো ম্যাচ পাকিস্তানে রাখা হয়নি। এ দিকে পাকিস্তানে হওয়া ৪ ম্যাচ লাহোরে আয়োজনের কথা ছিল। তবে পিসিবির নতুন চেয়ারম্যান জাকা আশরাফ সর্বশেষ খসড়া সূচিতে দ্বিতীয় ভেন্যু হিসেবে মুলতানের নাম যুক্ত করেছেন। যেখানে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে পাকিস্তান।

এবারের এশিয়া কাপের সব ম্যাচ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টে দুটি গ্রুপে মোট ৬টি দল খেলবে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও নেপাল রয়েছে। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

আরও পড়ুন;

রিজওয়ানদের দেখার জন্য মুখিয়ে ভ্যাঙ্কুভার নাইটসের কোচ

মধ্যরাতে সাকিব-মুশফিক-তাসকিনদের আলাদা গন্তব্যে যাত্রা

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত