বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম
জাতীয়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বঙ্গোপাধ্যায় যশোরে

বেনাপোল প্রতিনিধি : যশোর জেলার বিভিন্ন সংগঠনের আহ্বানে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায়ের উপদেষ্টা আলাপন বঙ্গোপাধ্যায় বেনাপোল দিয়ে বাংলাদেশে এসেছে।

শনিবার দুপুর ২ টার সময়বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করেন।

আলাপন বঙ্গোপাধ্যায় নো-ম্যান্সল্যান্ডেএসে পৌছালে বেনাপোলে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা তাকে স্বাগত জানান।

Imported from WordPress: image-51.png

বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি যশোরের বিভিন্ন সংগঠনের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন। এ সময় তিনি যশোর সার্কিট হাউজে অবস্থান করবেন। সেখানে তিনি বিভিন্ন কর্মকর্তাদের সাথে এবং যশোরের কেশবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহিন চাকলাদারের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। আগামী সোমবার বেনাপোল চেকপোস্ট হয়ে ভারতে ফিরে যাবেন।

এই সম্পর্কিত আরো