বুধবার, ১১ মার্চ ২০২৬
বুধবার, ১১ মার্চ ২০২৬
শিরোনাম
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ
সারাদেশ

মেহেরপুরে স্বামীর বেইলিটের আঘাতে গৃহবধূর মৃত্যু

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: স্বামীর বেইলিটের (হেঁসো ধার দেওয়ার কাঠ) আঘাতে রিতা খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রিতা খাতুনের লাশ দাফন করা হয়েছে।

নিহত রিতা খাতুন মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের জাকিরুলের স্ত্রী। এ ঘটনা মেহেরপুরে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার সকালের দিকে স্বামী জাকিরুল ও তার স্ত্রী রিতা খাতুনের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে স্বামী জাকিরুল বেইলিট দিয়ে (হেঁসো ধার দেওয়ার কাঠ) রিতা খাতুনের মাথায় আঘাত করে। এসময় রিতার চিৎকারে স্থানীয় গ্রামবাসি জাকিরুলে বাড়ি থেকে তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার করেন। সেখানেও তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।

শনিবার সকালে তার লাশ আনা হয়।এ ঘটনায় নিহতের ভাই মুজিবনগর থানায় এজাহার দাখিল করেন। ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়।

মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, রিতার পরিবারের পক্ষ থেকে তার ভাই রাজু আহমেদ বাদী হয়ে জাকিরুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে।

এই সম্পর্কিত আরো

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ

রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ