সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ এসএসসি ও সমমানের পরীক্ষা : - প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয় ৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
বিনোদন

আরও ৯ দেশে মুক্তি পাচ্ছে শাকিবের ‘প্রিয়তমা’

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির পর আরও ৯ দেশে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। সিনেমাটি দর্শকরা বেশ পছন্দ করছেন। সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য প্রকাশ করেছেন।

নির্মাতা হিমেল আশরাফ তার পোস্টে লিখেছেন, আমেরিকা কানাডার পর প্রিয়তমা আসছে অস্ট্রেলিয়া, দুবাই, সৌদি আরব, আবু ধাবি, বাহরাইন, কাতার, ওমান, মালয়শিয়া, ভারত ও সুইডেনে। আরও দেশে কথা হচ্ছে। সিনেমাটি, অফিস ডেতে ও বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিনের ইভেনিং শো হাউজফুল। স্টারসিনেপ্লেক্সে প্রায় সব শো হাউজফুল ছিল।

তিনি আরও লিখেছেন, ভোলার চর ফ্যাশন থেকে নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স, সব জায়গায়ই প্রিয়তমার হয়ে কথা বলছে দর্শক। কারণ ‘প্রিয়তমা’ সাধারণ দর্শকের সিনেমা। তারাই ‘প্রিয়তমা’ দেখছে, প্রচার করছে, সামনে এগিয়ে নিচ্ছে। ঈদের সব সিনেমা ভালো ব্যবসা করছে। কেউ কারও ব্যবসা নিতে পারে না। যার যেটা প্রাপ্য সে সেটা পাবে। পাচ্ছে।

সারাদেশে ১০৭ টি সিনেমা হলে মুক্তি পাওয়া এ সিনেমাটি মুক্তির ৭ দিনের মাথাতেই দর্শক চাহিদার কারণে ৩১৫০টিরও বেশি শো দেখানো হয়েছে হলগুলোতে। দর্শকদের উপচেপড়া ভিড়ে ১০ কোটি ৩০ লাখ টাকা করেছে ‘প্রিয়তমা’।

এবারের ঈদুল আজহায় ৫টি বাংলা সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর মধ্যে প্রথম থেকেই আলোচিত ছিল শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

এই সম্পর্কিত আরো

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ

নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার

মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

টালিউড তারকা রাহুল অরুণোদয় মারা গেছেন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ

এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনসহ কেন্দ্র সচিবদের ১১ দফা নির্দেশনা

অফিসে উপস্থিতি ও জ্বালানি সাশ্রয় নিয়ে যে নির্দেশনা দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়

৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী