বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
খেলাধূলা

আমি মেসি-রোনালদোর চেয়েও এগিয়ে: সুনিল ছেত্রী

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রী। দক্ষিণ এশিয়ার ফুটবলে বাকিদের চেয়ে অনেক বেশি সাফল্য তার ঝুলিতে। ২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক ঘটে ছেত্রীর। অভিষেকেই গোলের দেখা পাওয়া ছেত্রী এরপর সময়ের ব্যবধানে হয়ে ওঠেন পরিণত একজন। এতটাই যে, নিজেকে এখন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে এগিয়ে রাখছেন তিনি!

এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এক দশকের বেশি সময় ধরে ভারতের অধিনায়ত্ব করছেন ৩৮ বছর বয়সী ছেত্রী। তার অধীনেই সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপ জেতে ভারত। ৬ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতাও হন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতের হয়ে ১৪২ ম্যাচে ৯২ গোল তার। সামনে কেবল তিনজন।

২০০ ম্যাচে ১২৩ গোল নিয়ে সবার ওপরে আছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। রোনালদোর পরের স্থানে আছেন ইরানের সাবেক ফুটবলার আলী দাঈ। ১৪৮ ম্যাচে ১০৯ গোল তার। ১৭৫ ম্যাচে ১০৩ গোল নিয়ে আর্জেন্টাইন মহাতারকা মেসি আছেন তিন নম্বরে।

এই তিনজনের পরেই গোলের দিক দিয়ে ছেত্রীর অবস্থান। সর্বকালের সেরা দশ গোলদাতার তালিকায় থাকা এই তারকা মেসি-রোনালদোদের পিছিয়ে রাখছেন নিজের চেয়ে।

গতকাল সোমবার (১০ জুলাই) হিন্দুস্তান টাইমসের করা একটি প্রতিবেদনে দেখা যায় নিজের সম্পর্কে বলতে গিয়ে ছেত্রী বলেন, ‘আর সবার মতো আমিও মেসি-রোনালদোর বড় ভক্ত। তাদের সঙ্গে আমার কোনো তুলনা চলে না। তালিকার বাকিদের সঙ্গেও না। সেরা দশের এই তালিকাকে আমি সিরিয়াসলি নিই না। তবে হ্যাঁ, যখন দেশের প্রতিনিধিত্ব করার কথা আসে, আমি এমনকি মেসি-রোনালদোর চেয়েও বেটার।’

আরও পড়ুন:

১৬ জুলাই ইন্টার মিয়র হয়ে মাঠে নামবেন মেসি

বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন শ্রীলংকা

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল