মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ
আন্তর্জাতিক

ইউক্রেনকে সামরিক সহায়তায় ৩শ’ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের জন্য ৩শ’ কোটি মার্কিন ডলারেরও বেশি মূল্যের একটি বড় ধরনের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এ প্যাকেজে ৫০টি ব্র্যাডলি এবং আরো কয়েক ডজন সাঁজোয়া যান রয়েছে।

যুক্তরাষ্ট্রের ২৮৫ কোটি এবং বিদেশি সামরিক অর্থায়নের ২২ কোটি ৫০ লাখ ডলারের এ সহায়তা প্যাকেজে কিয়েভের চাওয়া অত্যাধুনিক পশ্চিমা ট্যাঙ্কগুলো অন্তর্ভূক্ত নেই। তবে এখনো ইউক্রেন বাহিনীর জন্য উল্লেখযোগ্য সংখ্যক ফায়ার পাওয়ার সরবরাহ করা হবে।

শুক্রবার উপ-সহকারি প্রতিরক্ষামন্ত্রী লরা কুপার সাংবাদিকদের বলেন, ‘আমরা এ পর্যন্ত ইউক্রেনকে সহায়তার যেসব প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছি তার মধ্যে এটি সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজ।’

প্যাকেজের বড় আইটেমগুলো হলো ব্যাডলিস যা ২৫ মিমি অটোকাননের জন্য ৫০০ টো (টিওডব্লিউ) অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল এবং ২৫০,০০০ রাউন্ড গোলাবারুদসহ আসে।

কুপার বলেন, ‘ব্র্যাডলি যানবাহনগুলো ইউক্রেনের প্রায় সব আবহাওয়ায় এবং ভূখ-ে বিশেষকরে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে জটিল যুদ্ধ কৌশল পরিচালনা করার ক্ষমতাকে আরো বাড়িয়ে তুলবে।’

এছাড়াও এ প্যাকেজের আওতায় রয়েছে ১০০ এম-১১৩ এবং ৫৫ এমআরএপি সাঁজোয়া যান, ১৮ ১৫৫ মিমি স্ব-চালিত ছোট কামান বিশেষের পাশাপাশি আর্টিলারি গোলাবারুদ, মর্টার রাউন্ড, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন ছোট অস্ত্র।

কুপার বলেন, স্ব-চালতি এসব কামান বিশেষ ইউক্রেনকে আগে দেওয়া কামান গুলোর তুলনায় দেশটিকে বৃহত্তর সুরক্ষা দেবে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন প্যাকেজকে ‘সময়োপযোগী এবং শক্তিশালী’ হিসেবে উল্লেখ করে এ সহায়তা প্যাকেজের প্রশংসা করেন। সূত্র-এএফপি।

এই সম্পর্কিত আরো

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ

রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ