সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে চিনির বড় দরপতন

অর্থ-বাণিজ্য ডেস্ক : আন্তর্জাতিক বাজারে চিনির দরে বড় পতন ঘটেছে। সবশেষ কার্যদিবসে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) খাদ্যপণ্যটির দাম আরেক দফা কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, শুক্রবার (২৩ জুন) আইসিইতে আগামী জুলাইয়ের অপরিশোধিত চিনির মূল্য হ্রাস পেয়েছে ০.৭ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২৪.১৮ সেন্ট। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) যা ছিল ২৪.৫০ সেন্ট।

এরই মধ্যে বেঞ্চমার্কটির দাম কমে দাঁড়িয়েছিল ২৪.১৩ সেন্টে। বিগত ২ মাসের মধ্যে যা ছিল সর্বনিম্ন। সবমিলিয়ে ১ সপ্তাহে খাদ্যপণ্যটির দর কমেছে ৮.৫ শতাংশ।

একই কার্যদিবসে আসছে আগস্টে সাদা চিনির দরপতন ঘটেছে ২.৫ শতাংশ বা ১৬ ডলার। টনপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৬৫৭ ডলার ৩০ সেন্টে। পূর্বের কর্মদিবসে তা ছিল ৬৬৫ ডলার ৭০ সেন্ট।

আসন্ন জুলাইয়ে চিনি সরবরাহের চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। ফলে অতিরিক্ত লাভের আশা ছেড়ে দিয়েছেন ব্যবসায়ীরা। ফলে ভোগ্যপণ্যটির দর কমছে।

ডিলাররা বলছেন, ব্রাজিলের মধ্য-দক্ষিণ অঞ্চলে সঠিকভাবে আখ সংগ্রহ করা যাচ্ছে। এতে চিনি উৎপাদনের জন্য উচ্চ কাঁচামালের বরাদ্দ পাওয়া যাচ্ছে। ফলে ভোগ্যপণ্যটির দাম কমেছে। দেশটির আখ উৎপাদন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকায় নির্বিঘ্নে ফসলটি কাটা যাচ্ছে ফলে বিশ্ববাজারে সরবরাহ বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ