শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

নতুন লুকে চমকে দিলেন শাকিব খান

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে। শোনা যাচ্ছে, শুটিং শেষ হওয়ার আগেই এই সিনেমার হল বুকিং শুরু হয়ে গেছে

মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যা ৬টার দিকে প্রকাশ পেয়েছে তার আসন্ন সিনেমা ‘প্রিয়তমা’ তৃতীয় লুক। যা দেখে শুধু শাকিবের ভক্ত-অনুরাগীরাই নয়, ঢাকার সিনেমার বহু তারকা মুগ্ধতা প্রকাশ করেছেন।

লম্বা সাদা চুল। গালভরা লম্বা পাকা দাড়ি। চেহারায় বলিরেখা। সাদা পাঞ্জাবি ও দাগওয়ালা পাজামা পরে বসে আছেন এক বৃদ্ধ। যেন জীবন সায়হ্নে এসে বসে অপেক্ষা করছেন আর ভাবছেন প্রিয় কোনো মানুষকে।

এই লুকটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে শাকিব খান লিখেছেন, ‘আছি তোমারই অপেক্ষায়…।’

মুহূর্তে ভাইরাল হতে শুরু করে শাকিবের সেই পোস্ট। চার ঘণ্টার ব্যবধানে ১ লাখ ১৬ হাজারের বেশি রিয়েক্ট পড়েছে পোস্টটিতে। মন্তব্য পড়েছে ২১ হাজারের বেশি। যার বেশিরভাগ মন্তব্য মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরা। ইতোমধ্যে সেই পোস্টটি শেয়ার হয়েছে ৪ হাজারেরও বেশি।

এই পোস্ট শেয়ার করেছেন ‘প্রিয়তমা’ সিনেমা পরিচালক হিমেল আশরাফও। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘শুরু থেকেই বার বার বলে আসছিলাম, এই শাকিব খানকে কেউ দেখেনি আগে। এখনও অনেক কিছু বাকি। সিনেমা হলে দেখা হবে।’

এদিকে শাকিবেই সেই লুক নিজেদের ফেসবুক ওয়ালে পোস্ট করে মুগ্ধতা প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন, পরীমণি, ববি, ইমন, নিরব, জাহারা মিতুসহ বহু তারকা।

‘প্রিয়তমা’ আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের সিনেমা। এর কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও নির্মাতা হিমেল আশরাফ।

শাকিবের সঙ্গে এই ছবিতে প্রথমবারের মতো জুটি হয়েছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। এ ছাড়া আরো অভিনয় করছেন কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।

এর আগে প্রকাশ্যে এসেছে প্রিয়তমা ছবির ফার্স্টলুক। ৩০ সেকেন্ডের এই প্রথম ঝলকে চমক দেখিয়েছেন শাকিব খান, তাকে বেশ অ্যাকশন মুডে দেখা গেছে। হিমেল আশরাফের পরিচালনায় ছবিটির ফার্স্টলুকে শাকিব ধরা দিয়েছেন স্টাইলিশ রূপে। লম্বা চুল, চোখে সানগ্লাস, মুখে অ্যাশ রঙের কাপড়, পরনে টি-শার্টের সঙ্গে জিনস জ্যাকেট। স্লো-মোশনে হাঁটতে হাঁটতে দিয়েছেন এক্সপ্রেশন। আর শেষাংশে একটি চাকু ছুঁড়ে মেরেছেন আক্রমণের ভঙ্গিতে। এমন অ্যাকশন অবতারেই দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় এই অভিনেতাকে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত