শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

আসছে স্কুইড গেম সিজন-২

বিনোদন ডেস্ক : বহুল আলোচিত কোরিয়ান ওয়েব সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজন আসছে। দীর্ঘ প্রতীক্ষার পর তুমুল জনপ্রিয় সিরিজটির দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। নতুন সিজনের তারকাদের পরিচয় করিয়ে দিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। স্কুইড গেমের দ্বিতীয় সিজন নেটফ্লিক্সে নভেম্বরে মুক্তি পেতে পারে।

ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স আনুষ্ঠানিকভাবে সিরিজের তারকা কাস্ট ঘোষণা করেছে। লি জাং জায়, লি বিয়ং হু, ওয়াই হা জুন এবং গং ইয়ো স্কুইড গেমের দ্বিতীয় সিজনে ফিরছেন আবারও। এ ছাড়া ৪ জন নতুন তারকাও যোগ দিচ্ছেন স্কুইড গেমের মৃত্যুখেলায়। সিরিজটির অফিসিয়াল তারকা কাস্টের ঘোষণা করে টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে নেটফ্লিক্স।

ক্লিপটি প্রথম মৌসুমের ঝলক দিয়ে শুরু হয় এবং পরে মঞ্চে নুতন তারকাদের দেখায়। এদিকে বহুল প্রতীক্ষিত সিরিজটির দ্বিতীয় সিজন আসার ঘোষণায় দারুণ উচ্ছ্বসিত ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটির আগমন ঘিরে বেশ হাইপ তৈরি হয়েছে। ভক্তরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।

কেউ কেউ বলছেন, এবারের মৃত্যুখেলা আরও ভয়ানক হবে। স্কুইড গেমের প্রথম সিজনটি লিখেছেন হোয়াং ডং-হিউক। তিনিই এটি পরিচালনা করেছেন। এটি ২০২১ সালে নেটফ্লিক্সে প্রিমিয়ার হয়েছিল। ২০২২ সালে এমি অ্যাওয়ার্ডে সেরা ড্রামার জন্য মনোনীত হওয়া প্রথম বিদেশি ভাষার সিরিজ এটি।

অর্জন করেছে এমিসহ বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কারও। মুক্তির পরপরই বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল সিরিজটি। দীর্ঘদিন নেটফ্লিক্সের শীর্ষস্থান দখল করেছিল এটি। সূত্র : ডেডলাইন।

ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন-

https://twitter.com/i/status/1670170198635163650

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত