রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা কর্ণফুলীতে অপরাধ কমেছে - বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো
জাতীয়

ঢাকায় তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও কমছে হু হু করে। রাজধানী ঢাকায় আজকের তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। আরও ২-১ দিন সারা দেশে এমন তীব্র ঠাণ্ডা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম এ তথ্য জানান।

তিনি জানান, উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশজুড়ে অবস্থান করছে। উচ্চচাপ বলয় থাকায় উত্তর-পশ্চিম থেকে হিমেল বাতাস বাংলাদেশের দিকে প্রবাহিত হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়। কয়েকদিন মধ্যরাত থেকে দীর্ঘ সময় ধরে কুয়াশা রয়েছে। দিনে সূর্যের আলো ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। গড় তাপমাত্রা কমে যাওয়ার কারণে ঠাণ্ডার তীব্রতা বেড়েছে। দিনের চেয়ে রাত বড় হওয়ায় রাতে অনেকক্ষণ ধরে ঠাণ্ডা পড়ে। ঘন কুয়াশা ও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকার কারণে শীতের অনুভূতিও তীব্রতা পাচ্ছে।

তিনি আরও বলেন, রাতের তাপমাত্রা ৯-১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এর ফলে সারা মাসে ঠাণ্ডা থাকবে। কিন্তু শীতের তীব্রতা কমতে থাকবে। রাজশাহী, পাবনা, দিনাজপুর, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গায় আরও ২-৩ দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। মাঝারি থেকে ঘন কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে।

এই সম্পর্কিত আরো

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা

কর্ণফুলীতে অপরাধ কমেছে বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত

১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো