রবিবার, ০৯ আগস্ট ২০২৬
রবিবার, ০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
আইন-আদালত

সুপার প্রোপার্টি ডেভেলপমেন্ট লিঃ এর পরিচালক ও তাঁর স্ত্রীর পাসপোর্ট জব্দের নির্দেশ

চট্টগ্রাম প্রতিনিধিঃ খেলাপির মামলায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী রোমেনা আফরিনের পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছেন অর্থঋণ আদালত।গত বৃহস্পতিবার অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

৭ কোটি ৫৪ লাখ ৯৭ হাজার ৫৭৫ টাকা খেলাপি ঋণ আদায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক হাটহাজারী শাখা মামলাটি করেন।জাহাঙ্গীর আলম মেসার্স সুপার প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটডের নামে ব্যাংক থেকে ঋণখেলাপি হন।
জাহাঙ্গীর কাশেম ট্রেডিং, ডায়মন্ড অটো ব্রিকসসহ আরও দুটি প্রতিষ্ঠানের নামে আল আরাফাহ ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংকেও ঋণখেলাপি তিনি। জাহাঙ্গীর আলম মেসার্স সুপার প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং তাঁর স্ত্রী রোমেনা আফরিন পরিচালক।

সোস্যাল ইসলামী ব্যাংকের আইনজীবী ও অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা মাহমুদ বলেন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বিভিন্ন ব্যাংকে ঋণখেলাপি হয়ে দেশত্যাগের চেষ্টা করতে গিয়ে ইতোপূর্বে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তারা এখনো ব্যাংকের টাকা আত্মসাৎ করে দেশত্যাগের চেষ্টা করছেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বলেন, আল আরাফাহ ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলেও ঋণের টাকা পরিশোধ করছেন না। এ নিয়ে আদালত শুনানি শেষে তাদের পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ