শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
খেলাধূলা

প্রথমবারের মতো এলপিএল খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে প্রথমবারের মতো লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলংকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে গল গ্ল্যাডিয়েটর্সের সাথে চুক্তি করেছেন সাকিব।

শ্রীলংকার গণমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে-সাকিবের সাথে সরাসরি চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

গল গ্ল্যাডিয়েটর্সে সাকিবের সতীর্থ হিসেবে থাকছেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা ও ভানুকা রাজাপাকসে।
শ্রীলংকা ছাড়া ইতোমধ্যেই বিশ্বের প্রায় সব জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়েছেন সাকিব।

সাকিব ছাড়াও গত মাসে টুর্নামেন্টের ড্রাফটে অন্তর্ভুক্ত হওয়া বাংলাদেশের অন্য দুই খেলোয়াড় হলেন লিটন দাস ও আফিফ হোসেন। আগামী ১১ জুন এলপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। এই মৌসুমের এলপিএলে মোট পাঁচটি দল অংশ নিবে।

সরাসরি চুক্তিতে খেলোয়াড় দল ভুক্ত করার সুযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। তার সুবাদে শক্তি বাড়ানোর সুযোগ নিয়েছে তারা। শ্রীলংকান তারকা অলরাউন্ডার হাসারাঙ্গা ডি সিলভার সাথে চুক্তিবদ্ধ করেছে ক্যান্ডি ফ্যালকন্স এবং জাফনা কিংসের হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার। প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল