শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
খেলাধূলা

আইসিসির স্বীকৃতি স্মারক ক্যাপ পেলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ২০২২ সালে আইসিসি বর্ষ সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তারই স্মারক হিসাবে স্বীকৃতি ক্যাপ হাতে পেয়েছেন মিরাজ।

সোমবার (২২ মে) নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে আইসিসির পক্ষ থেকে পাঠানো সেই স্মারক হাতে নিয়ে ছবি পোস্ট করেছেন মিরাজ।

ফেসবুকে পোস্ট করা ছবির ক্যাপশনে মিরাজ লিখেছেন, ‘আইসিসিকে ধন্যবাদ, ২০২২ সালে আমার পারফরমেন্সকে স্বীকৃতি দেয়ার জন্য।’

২০২২ সালে ১৫টি ম্যাচ খেলে ৬৬ গড়ে ৩৩০ রান এবং ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন বাংলাদেশের ভবিষ্যত তারকা হিসেবে বিবেচিত মিরাজ।

ওয়ানডেতে বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের ক্ষেত্রে তার পারফরমেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এমনকি ঘরের মাঠে শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছে মিরাজের নৈপুন্য। ঐ সিরিজেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন মিরাজ।

মিরাজের সেঞ্চুরি এবং দায়িত্বপূর্ণ ৩৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পায় বাংলাদেশ। সেই সাথে প্রতিবেশী ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ের স্বাদ নেয় টাইগাররা।

মূলত ভারতের বিপক্ষে তার অসাধারণ পারফরমেন্সই বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেতে মিরাজের জন্য গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে।

আরও পড়ুন:

কাউন্টিতে খেলার প্রস্তাব পেয়েছেন মিরাজ

এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত করেছে পিসিবি

২০২৬ বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের ফর্মেট প্রকাশ করেছে আফ্রিকা

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল