মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
একনেকে ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১ আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: - ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী ১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন: - তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত
বিনোদন

প্রশ্মিতার প্রেমে পড়েছেন অনুপম রায়?

বিনোদন ডেস্ক : ২০২১ সালে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সংগীত পরিচালক ও গায়ক অনুপম রায়। পিয়া চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ ৬ বছরের দাম্পত্যে ইতি টানেন তাঁরা দুজনেই। সেই সময় অনুপম লিখেছিলেন যে যৌথভাবেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। বিবাহ বিচ্ছেদ যে তাঁর কাছে বড় ধাক্কা ছিল সেকথাই স্বীকার করেছিলেন তিনি। তবে সেই ঘটনার দেড় বছরের মাথায় টলিউডে জোর গুঞ্জন গায়িকা প্রশ্মিতা পালের প্রেমে পড়েছেন অনুপম রায়।

রাজ চক্রবর্তীর ‘বোঝে না সে বোঝে না’ ছবিতে গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন প্রশ্মিতা। তবে পরবর্তীকালে ‘শুধু তোমারই জন্য’, ‘কন্ঠ’, ‘পোস্ত’ সহ একাধিক ছবির জনপ্রিয় গান গেয়েছেন প্রশ্মিতা। প্রশ্মিতা অনুপমের সুরে গান গেয়েছেন। হাইওয়ে ছবিতে অনুপমের সুর করা ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন প্রশ্মিতা। কাঠমান্ডু ছবির ‘মন আমার’ গানটি অনুপমের সুরে দুজনে গেয়েছিলেন একসঙ্গে। এছাড়াও দুজনেই বাংলা গানের জগতের পরিচিত নাম, তাই একে অপরের সঙ্গে বন্ধুত্ব হওয়া কোনও অস্বাভাবিক ঘটনা নয়। অনুপমের মতোই প্রশ্মিতাও আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসে আপাতত সিঙ্গল। তাই তাঁদের এই ঘনিষ্ঠতা দেখে ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন সেই বন্ধু্ত্ব কিছুটা হলেও এগিয়েছে সম্পর্কের দিকে।

শুধু রেকর্ডিং স্টুডিয়োতে আটকে নেই সেই সম্পর্ক। শোনা যাচ্ছে একে অপরের কাছাকাছিও এসেছেন তাঁরা। আর এই গুঞ্জনকে কিছুটা হলেও ইন্ধন দিয়েছে অনুপম রায়ের জন্মদিনের অনুষ্ঠান। গায়কের জন্মদিনে তাঁর হাতেগোনা বন্ধুদের মধ্যে হাজির ছিলেন প্রশ্মিতাও। সত্যিই কি গায়িকার প্রেমে পড়েছেন সংগীত পরিচালক? অনুপমের সাফ জবাব, প্রশ্মিতাকে তিনি এক দশক ধরে চেনেন, এটা শুধুমাত্র বন্ধুত্ব। তবে প্রশ্মিতা পাল তাঁর ভালো বন্ধু বলেই দাবি করেন অনুপম রায়।

প্রসঙ্গত, ২০২১ সালের ১১ নভেম্বর আচমকাই বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন অনুপম রায় ও পিয়া চক্রবর্তী। নেটপাড়ায় একটি বার্তায় তাঁরা লেখেন, ‘আমরা, অনুপম এবং পিয়া, যৌথভাবে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। এরপর থেকে আমরা স্বাধীনভাবে বন্ধু হিসাবে জীবনকে এগিয়ে নিয়ে যাব। আমাদের একসঙ্গে এই যাত্রাপথ ছিল সুন্দর যেখানে রয়েছে অসংখ্য মনে রাখার মতো অভিজ্ঞতা ও আনন্দের স্মৃতি। আমাদের মধ্যে কিছু ব্যক্তিগত দুরত্বের কারণেই আমরা এই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। যা আমাদের দুজনের ভবিষ্যতের জন্যই ভালো। তবে আমরা এখনও ঘনিষ্ঠ বন্ধু হিসাবে একে অপরের পাশে থাকব। আমরা আমাদের সকল বন্ধু, পরিবার ও শুভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞ, যাঁরা আমাদের প্রতিটি পদেক্ষেপে আমাদের পাশে ছিল। তাঁদের কাছে আমাদের অনুরোধ, আগামীদিনেও তাঁরা যেন আমাদের পাশে থাকেন এবং আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান দিয়ে এই বদলে যাওয়া সম্পর্ক যেন মেনে নেন তাঁরা।’ সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

বাবার কবরের পাশে শায়িত হলেন চিত্রনায়ক ফারুক

‘প্রতিদিন ৪ লক্ষ টাকার মাদক সেবন করে নোবেল’

ফারুকের আসনে আ.লীগের প্রার্থী হতে চান অভিনেতা সিদ্দিক

এই সম্পর্কিত আরো

একনেকে ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

মাথাপিছু আয় ২৭৬৯ ডলার, লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: অর্থমন্ত্রী

তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের উদ্যোগে রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

প্রাথমিকে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই সরকারের: ববি হাজ্জাজ

শীর্ষ ২০ ঋণ খেলাপীর তালিকা প্রকাশ: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১৩ এপ্রিল শুধু তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

যশোর-রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত