রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

ক্ষমা চাইলেন মেসি

স্পোর্টস ডেস্ক : ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় নিজ ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও সতীর্থদের কাছে ক্ষমা চাইলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পুরো বিষয় নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন মেসি।

গত রোববার লিগ ওয়ানে লরিয়েন্তের কাছে ৩-১ গোলে হার মানে পিএসজি। ঐ ম্যাচের পরদিন স্বপরিবারে সৌদি আরবে উড়াল দেন সৌদি আরবের পর্যটন দূত মেসি।

ক্লাবের অনুমতি না নিয়ে পর্যটন দূত হিসেবে সৌদিতে সফর করায় দুই সপ্তাহের জন্য মেসিকে নিষিদ্ধ করে পিএসজি। গত ৩ মে নিষিদ্ধ হবার পর অবশেষে মুখ খুললেন রেকর্ড সাতবার ব্যালন ডি’অর জয়ী মেসি।

ইনস্টাগ্রামের স্টোরিতে এক ভিডিও পোস্ট করে মেসি বলেন, ‘যা ঘটছে, তা শেষ হওয়ার পর আমি এই ভিডিও তৈরি করতে চেয়েছি। প্রথমত, আমি আমার ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। সত্যি বলতে আমি ভেবেছিলাম, ম্যাচের পর সব সময়ের মতো দলের ছুটি থাকবে। এ সফর আগে থেকেই ঠিক করা ছিল এবং এটি আমি বাতিল করতে পারিনি। আগেও আমি এ সফর বাতিল করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি যা করেছি তার জন্য আরও একবার ক্ষমাপ্রার্থী। ক্লাব কি করতে চায় সেই অপেক্ষায় আছি, আর কিছু না।’

দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হওয়ায় লিগ ওয়ানে আগামী ৮ মে ট্রয়েসের বিপক্ষে ও ১৪ মে এসি আইয়াচিওর বিপক্ষে খেলতে পারবেন না মেসি।

দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে এমন শৃঙ্খলা ভঙ্গের নজির নেই বললেই চলে মেসির। বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে পিএসজিতে যোগ দেন তিনি। সব মিলিয়ে পিএসজির জার্সিতে ৭১ ম্যাচে ৩১ গোল করেছেন মেসি।

আরও পড়ুন:

বাবর আজমের বিশ্বরেকর্ড

৩৩ বছর পর সিরি এ’ লিগের শিরোপা জিতল নাপোলি

পিএসজি ছাড়তে নেইমারের বাড়ির সামনে সমর্থকদের স্লোগান

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা