রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
খেলাধূলা

এশিয়া কাপে প্রথমবার জায়গা করে নিল নেপাল

স্পোর্টস ডেস্ক : এবার এশিয়া কাপের মঞ্চে জায়গা করে নিয়েছে হিমালায়ের দেশ নেপাল। বিশ্বকাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করার পর এবার প্রথমবারের মতো এশীয় সেরা মঞ্চে খেলবে নেপাল।

মঙ্গলবার (২ এপ্রিল) এসিসি মেন’স প্রিমিয়ার কাপে আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। তাতেই নিশ্চিত হয়ে গেছে এশিয়া কাপের টিকেট।

নেপালের কির্তিপুরে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে হওয়া ম্যাচটিতে বড় বাধা ছিল বৃষ্টি। শেষ পর্যন্ত দুদিনে শেষ হয়েছে ম্যাচটি। এমন বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষে জয়ের হাসি হাসে নেপাল।

গতকাল সোমবার (১ এপ্রিল) ফাইনাল ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১১৭ রানেই থেমে যায় আরব আমিরাত। নেপালের দাপুটে বোলিংয়ের সামনে মাত্র ৩৩.১ ওভার স্থায়ী হতে পারে আরব আমিরাত।

দলের হয়ে আসিফ খান ছাড়া কেউই থিতু হতে পারেননি। ৫৪ বলে ৪৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ এসেছে আরিয়ান লাকরা। বাকিরা সবাই ছিলেন আসা-যাওয়ার মিছিলে। তাতে অল্পতেই থেমে যায় তিনবার এশিয়া কাপে খেলা আরব আমিরাতের ইনিংস।

জবাবে ৩০.৩ ওভারে ১১৮ রান করে জয় তুলে নেয় নেপাল। তবে প্রথম দিন জয়ের সুভাস পায়নি নেপাল। বৃষ্টি বাগড়া দিলে অপেক্ষায় পড়তে হয় তাদের। বাড়ে নেপাল ভক্তদের অপেক্ষাও। বৃষ্টিতে খেলা যখন কাল বন্ধ ছিল তখনও ছাতা মাথায় দিয়ে মাঠে অপেক্ষা করছিলেন হাজার হাজার দর্শক। অবশেষে নিজেদের ভক্তদের হতাশ করেনি নেপাল। আজ মঙ্গলবার মাঠে নেমে ঠিকই জয়ের বন্দরে নোঙর ফেলে হিমালয়কন্যা।

এশিয়া কাপে জায়গা পাওয়া নেপাল খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

আরও পড়ুন:

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন সিডন্স

সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা