শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
খেলাধূলা

একমাত্র টেস্টে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে বোলিংয়ে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথমে ফিল্ডিংয়ে নামবে স্বাগতিকরা।

মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হয় দুই দল। ছেলের অসুস্থতার কারণে ব্যস্ত তামিম ইকবালকে নিয়ে শঙ্কা থাকলেও তিনি একাদশে রয়েছেন।

চোটের কারণে টাইগার দলে নেই পেসার তাসকিন আহমেদ। তবে ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ পেস-ত্রয়ীকে নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ।

এ ছাড়া স্বাগতিক একাদশে রয়েছেন তিন স্পিনার। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজদের সঙ্গে একাদশে রয়েছেন তাইজুল ইসলামও।

এ টেস্ট দিয়ে আয়ারল্যান্ডের সাতজন ক্রিকেটারের টেস্ট অভিষেক হচ্ছে। তারা হলেন- মারে কমিন্স, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, গ্রাহাম হুম, বেন হোয়াইট ও পিটার মুর।

টেস্ট ফরম্যাটে এই প্রথম মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। চলমান সিরিজে তিন ম্যাচের ওয়ানডে ২-০ ব্যবধানে ও টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ : মুরে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার (উইকেটকিপার), মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম, বেঞ্জামিন হোয়াইট।

আরও পড়ুন:

ঘরের মাঠে লজ্জার হার পিএসজির

ইমপ্যাক্ট প্লেয়ার কী, কীভাবে কাজ করবে

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল