মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী
ভিডিও গ্যালারী

খেলা হবে, ‘চেঙ্গিজ’-এর ট্রেলারে জিতের হুঙ্কার

বিনোদন ডেস্ক : গল্পের শুরু ১৯৭০ সালে। সেন্ট্রাল কলকাতা, ডক, ইস্ট কলকাতায় তখন ডনেদের রাজ। কিন্তু তারা কেউ ইতিহাস গড়তে পারেনি বা ইতিহাসের মোড় ঘোরাতে পারেনি, যে ইতিহাস বদলেছে সে হল জয়দেব সিং ওরফে চেঙ্গিজ। কেন জয়দেব থেকে চেঙ্গিজ হয়ে উঠল সে, যার বাবা ও মামা পুলিশ সে কী করে হয়ে উঠল ড্রাগের ব্যবসায়ী সেই গল্পই লিখেছেন বলিউডের অ্যাকশন থ্রিলার স্পেশালিস্ট গল্পকার-পরিচালক নীরজ পাণ্ডে এবং রাজেশ গঙ্গোপাধ্যায়। বাংলা থেকে উত্তরপ্রদেশ এমনকী বাংলাদেশেও তার রাজ। আজ সোমবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। একসঙ্গে বাংলা ও হিন্দিতে রিলিজ করল ট্রেলার।

আগামী ঈদে অর্থাৎ ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে জিতের ছবি চেঙ্গিজ। এই প্রথম একই দিনে বাংলা ও হিন্দি দুটি ভাষায় একসঙ্গে মুক্তি পাবে কোনও বাংলা ছবি। নীরজ পাণ্ডের গল্প অবলম্বন করে তৈরি এই ছবির হাত ধরেই এবার বলিউডে পা রাখছেন জিৎ। আগেই জিৎ ঘোষণা করেছিলেন যে, সোমবার আসছে ট্রেলার। এদিন বাংলা ও ইংরাজি ট্রেলার প্রকাশ্যে আসতেই তা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। একঘণ্টায় এই ছবি হিন্দি ট্রেলার দেখে ফেলেছেন প্রায় দেড় লক্ষ দর্শক।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ছবির টিজার। ইতোমধ্যেই হিন্দি টিজার দেখে ফেলেছেন ২০ লক্ষ দর্শক। ছবিটি পরিচালনা করেছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। নাম ভূমিকায় থাকবেন অভিনেতা নিজেই। জিৎ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রোহিত বোস রায়, শাতাফ ফিগার, প্রমুখ। অভিনয়ের পাশাপাশি ছবির অন্যতম প্রযোজক জিৎ। অভিনেতার পাশাপাশি গোপাল মাদনানি, অমিত জুমরানিও এই ছবির প্রযোজনা করেছেন। ছবি নিয়ে ফ্যানেদের উত্তেজনাও তুঙ্গে। ট্রেলারে জিতের লুক দেখে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ফ্যানেরা। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই ছবি। বলিউডে ডনদের নিয়ে একাধিক ছবি তৈরি হয়েছে, সেই তালিকায় কী জায়গা করে নিতে পারবে ‘চেঙ্গিজ’? সোমবার মুম্বাইয়ে ছিল ছবির প্রেস কনফারেন্স। হুড খোলা গাড়িতে এদিন হাজির হলেন সাংবাদিক বৈঠকে হাজির হন জিৎ।

প্রসঙ্গত, টলিউডে যেমন ইদ মানেই জিতের ছবি সেরকম বলিউডে ঈদ মানেই সালমান খানের ছবি। এই বছরও ইদের দিন ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। পূজা হেগড়ের সঙ্গে জুটি বেঁধেছেন সালমান। সেই ছবি নিয়েও উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে বাংলার পাশাপাশি ঐ একইদিনে হিন্দিতেও মুক্তি পেতে চলেছে জিতের চেঙ্গিজ। বলিউডে এবার বাংলার সুপারস্টারের মুখোমুখি সালমান খান। ইতোমধ্যেই এই ছবির জন্য জিৎকে শুভেচ্ছা জানিয়েছেন দেব সহ টলিউডের একাধিক স্টার। সূত্র-জিনিউজ।

এই সম্পর্কিত আরো

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী