শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

সুচরিতা-রুবেলের সদস্যপদ বাতিল, জায়েদের সিদ্ধান্ত রোববার

বিনোদন ডেস্ক : শিল্পী সমিতির নির্বাচিত কমিটি থেকে অভিনেত্রী সুচরিতা ও চিত্রনায়ক রুবেলের সদস্যপদ বাতিল করা হয়েছে। সেইসাথে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিত হতে যাচ্ছে আগামীকাল রবিবার।

চলচ্চিত্র শিল্পী সমিতি সূত্রে এমন খবর পাওয়া গেছে।

সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক জানান, রবিবার (২ এপ্রিল) বিকেল ৪ টায় এক জরুরি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

২০২১-২০২৩ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে সুচরিতা কার্যনিবাহী সদস্য হিসেবে নির্বাচিত হন এবং রুবেল সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।

শিল্পী সমিতি থেকে প্রাপ্ত এক চিঠিতে দেখা যায়, কার্যনির্বাহী কমিটির পর পর তিন মিটিংয়ে অংশ গ্রহণ করেননি এবং সমিতির উন্নয়নমূলক কোনো কাজে দেখা যায়নি সুচরিতা এবং রুবেলকে। পর পর তাদের নোটিশ দেওয়া হলেও কোনো সাড়া দেননি। তাই তাদের কার্যনির্বাহী কমিটি থেকে বাদ দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয় সেই চিঠিতে।

সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তারের সই করা চিঠিটি ইস্যু হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি।

আরেক চিঠিতে জানা যায়, জায়েদ খান বিভিন্ন ইউটিউব চ্যানেল ও গণমাধ্যমে সাধারণ সম্পাদক নিপুন আক্তারের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন। শিল্পী সমিতি মনে করে, যা সমিতির সংগঠনের ৭(ক) ধারায় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যা সমিতির সদস্য হিসেবে কাম্য নয়। এমন অভিযোগের ভিত্তিতে শিল্পী সমিতি জায়েদ খানের সদস্য পদ স্থগিত করতে যাচ্ছে।

আগামীকাল রবিবার সমিতির নবম কার্যনিবাহী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত জানানো হবে বলেও চিঠিতে উল্লেখ আছে।

আরও পড়ুন:

ইত্যাদিতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে নারী ফুটবল ও ক্রিকেট দল

নাট্যজন মামুনুর রশীদের পক্ষ নিয়ে শিল্পী সংঘের প্রতিবাদ

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত