সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: - ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত
অর্থ-বাণিজ্য

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

কর্পোরেট সংবাদ ডেস্ক : সৌদি সরকার জ্বালানি, বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বিজনেস সামিটে সৌদি বাণিজ্যমন্ত্রী ড. মজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

এ ছাড়া বিদেশি বিনিয়োগে আমলাতান্ত্রিক জটিলতা দূর হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, সৌদি সরকারের কমার্স মিনিস্টার আসছেন। হি ইজ এ ডুয়ার। উনি বলছেন যে কথাবার্তা না, আমরা কাজ করতে চাই। কয়েকটি প্রকল্প তারা নিচ্ছেন, তারা শুরুও করেছেন। পতেঙ্গায় একটি প্রকল্প তারা ইতোমধ্যে শুরু করে দিয়েছেন। আমাদের সরকার তাদের জমি দিয়েছেন এবং তারা শুরু করেছেন। আমরা তাদের কাছ থেকে বড় প্রকল্প চেয়েছি। ওনাদের আমরা একটা স্পেশাল ইকোনমিক জোনও অফার করেছি। এটা চট্টগ্রামে দেওয়া হয়েছে, এটা তারা নিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা এনার্জি সেক্টরে ইনভেস্ট করতে চায়, তারা পোর্ট সেক্টরে ইনভেস্ট করতে চায়, তারা এয়ারপোর্টে ইনভেস্ট করতে চায়। আমরা চাচ্ছি ফার্টিলাইজার তাদের দেশে করতে। তারা আমাদের বেনিফিট দিবে। কারণ, তাদের এখানে সস্তায় প্রোডাকশন করা যায়, তারা তাতে এগ্রি করেছে।

এর আগে, দেশের ব্যবসা ও বিনিয়োগকে সম্প্রসারণের লক্ষ্যে ‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন:

চমেকে হবে পূর্ণাঙ্গ বার্ন ইউনিট, চীনের সাথে সমঝোতা স্বাক্ষর

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬ বছরের মধ্যে সর্বনিম্ন

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে সৌদির জন্য জমির প্রস্তাব প্রধানমন্ত্রীর

এই সম্পর্কিত আরো

ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির

১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ

কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান

রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব

সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত

নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা

মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে

পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত