সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: - ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত
জাতীয়

চমেকে হবে পূর্ণাঙ্গ বার্ন ইউনিট, চীনের সাথে সমঝোতা স্বাক্ষর

চট্টগ্রাম প্রতিনিধি: চীনের সহযোগীতায় চট্টগ্রামে পূর্ণাঙ্গ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠক করেছে চীনা প্রতিনিধি দল। এসময় প্রকল্পের বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়।

শনিবার (১১ মার্চ) বেলা ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পরিচালকের সভাকক্ষে এ সমঝোতা হয়েছে।

চমেক হাসপাতাল পক্ষে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান ও চীনা প্রতিনিধি দলের পক্ষে চীনা অ্যাম্বাসির সেকেন্ড সেক্রেটারি (অর্থনৈতিক ও বাণিজ্যিক) শি চ্যাঙ সমঝোতা স্বাক্ষর করেন। এসময় চিনা প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নির্মাণের ব্যাপারে চীনা প্রতিনিধি দল সন্তুষ্ট। প্রকল্পের এমওইউ স্বাক্ষর হবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও চীনা অ্যাম্বাসির মধ্যে। এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষে ভৌত অবকাঠামোর কাজ শুরু হবে। চীনা প্রতিষ্ঠান শুধু হাসপাতালে অবকাঠামোই দিবেন না, এ হাসপাতালের সব ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতিও তারা দিবেন। এ সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তারসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চট্টগ্রামে বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও পূর্ণাঙ্গ বার্ন ইউনিট ছিল না। তাই দগ্ধ ও পোড়া রোগীদের সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হতো না। গত বছর বিএম ডিপো বিস্ফোরণে ৫০ জনের মৃত্যু হওয়ার পর আবারও পূর্ণাঙ্গ বার্ন ইউনিটের প্রসঙ্গ আলোচনায় আসে।

আরও পড়ুন:

২০২৬ সালের মধ্যেই বাংলাদেশ ২০তম অর্থনৈতিক দেশ হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে সৌদির জন্য জমির প্রস্তাব প্রধানমন্ত্রীর

গুলিস্তানে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৪

এই সম্পর্কিত আরো

ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির

১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ

কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান

রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব

সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত

নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা

মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে

পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত