বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
২০২৭ সালে নেপাল সফরে যাবে বাংলাদেশ দল, সূচি চূড়ান্ত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি এআই ও ব্যবসা রূপান্তর নিয়ে ৩ দিনব্যাপী গ্লোবাল সামিট শুরু ২৫ সেপ্টেম্বর একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে এমটিবি প্রজ্ঞাপন জারি - র‌্যাব বিলুপ্ত, নতুন বিশেষায়িত ইউনিট ‘এসআরবি’র যাত্রা শুরু মমেকে আগুন আতঙ্কে দু'জনের মৃত্যুর কথা স্বীকার এমপির হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - পুরনো কমিটি বাতিল করে ৬ সদস্যের নতুন কমিটি গঠন
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে মণিপুরী মাতৃভাষায় শতাধিক শিক্ষার্থী পরীক্ষা দিল

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: অনুষ্ঠানের শুরুতে মণিপুরি ভাষা উৎসব স্মারক সংকলন ‘মৈরা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মণিপুরি ভাষা উৎসবে মাতৃভাষায় পরীক্ষায় অংশ নিয়েছেন শতাধিক মণিপুরি শিক্ষার্থী। বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের উদ্যোগে শুক্রবার সকালে আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়। জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আদমপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
পরে মনিপুরি ভাষায় অনুষ্ঠিত এক লিখিত পরীক্ষায় এ সম্প্রদায়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিকালে সংগঠনের সভাপতি কবি ও প্রাবন্ধিক এ কে শেরামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নামব্রম শংকরের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেনা বেগম, ভারতের মণিপুর রাজ্যের কবি এন রতন মীতৈ।
বক্তব্য দেন কানাডা প্রবাসী মণিপুরি ভাষা গবেষক নাতাশা, মণিপুরি লেখক ও কবি হাজী আব্দুস সামাদ প্রমুখ। এ সময় মণিপুরি ভাষা উৎসব স্মারক সংকলন ‘মৈরা’ এর মোড়ক উন্মোচন করা হয়। ২০০৮ সাল থেকে প্রতি বছর মণিপুরি ভাষা উৎসব পালিত হচ্ছে জানিয়ে এ কে শেরাম বলেন, এ সম্প্রদায়ের নতুন প্রজন্ম তাদের মায়ের ভাষা সংরক্ষণ ও জানতে আগ্রহী হয়ে উঠছে। তাই প্রতি বছর মনিপুরি ভাষার উপর লিখিত পরীক্ষা নেওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ