সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: - ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি সাংবাদিক-পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন: ইসি ডিএনসিসি থেকে এজাজকে অপসারণ, নতুন প্রশাসক নিয়োগ
জাতীয়

গুলিস্তানে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় মির্জা আজম (৩৬) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ জনে।

শনিবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মির্জা আজম আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি বলেন, এর আগে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় একজন ও মেল (পুরুষ) এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান। ওই বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে তিনজনের মৃত্যু হলো। বর্তমানে গুলিস্তানের ঘটনায় আমাদের এখানে সাতজন চিকিৎসাধীন আছেন।

মির্জা আজমের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকায়। বর্তমানে তিনি হাতিরঝিল থানার মধুবাগ এলাকায় থাকতেন। বাংলাদেশ স্যানিটারি এন্টারপ্রাইজের কর্মচারী ছিলেন তিনি।

নিহতের চাচা আবুল বাশার বলেন, আমার ভাতিজা ওই ভবনের আন্ডারগ্রাউন্ডের একটি স্যানেটারি দোকানে চাকরি করত। বিস্ফোরণের পরে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। আজ (শনিবার) সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক।

এই সম্পর্কিত আরো

রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব

সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত

নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা

মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে

পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

সাংবাদিক-পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন: ইসি

ডিএনসিসি থেকে এজাজকে অপসারণ, নতুন প্রশাসক নিয়োগ