সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির ১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন সূচকের পতনে লেনদেন শেষ যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সারাদেশ

রাজধানীর সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সায়েন্সল্যাব এলাকার মিরপুর রোডে তিনতলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত ১৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে কয়েজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৫ মার্চ) সকাল ১১টার দিকে প্রিয়াাঙ্গন শপিং মলের পাশের ভবনে এ ঘটনা ঘটে। এতে তিনতলা ভবনটির আংশিক বিধ্বস্ত হয়েছে। বেলা ১১টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভবনে অবস্থিত ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ফ্লোরে এ বিস্ফোরণ ঘটেছে। তবে ঠিক কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে, তা এখনও জানা যায়নি।

ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পথচারী খাইরুল, প্রতিষ্ঠানের কর্মকর্তা হান্নান ও শিক্ষার্থী পায়েল।

ধানমন্ডি পপুলারের চিকিৎসক মুরসালিন জানান, মৃত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। বিস্ফোরণের সময়ই তারা মারা যান। তাদের মরদেহ মর্গে রাখা আছে।

এদিকে এ ঘটনায় আহত হয়ে ১৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন ৬ জন ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন সাতজন।

Imported from WordPress: image-23.png

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, রাজধানীর সায়েন্স ল্যাবে একটি ভবনে আগুন লাগার খবর আমরা পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং উদ্ধার অভিযান নির্বিঘ্ন করতে নিউমার্কেট থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেস ডিএমপির রমনা জোনের ডিসি মো. শহিদুল্লাহ।

আরও পড়ুন:

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ৬: তদন্ত কমিটি গঠন, অর্থ সহায়তা ঘোষণা

এই সম্পর্কিত আরো

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

১২ তারিখের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান

বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

সূচকের পতনে লেনদেন শেষ

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি

সিরাজগঞ্জে চাঁদাবাজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান: হাসনাত আব্দুল্লাহ

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬- নর্থ বেঙ্গল রিজিওন” অনুষ্ঠিত

নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি

আইসিএসবি কর্তৃক 'পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ ও বাংলাদেশের পুঁজিবাজারে এর প্রভাব' শীর্ষক সেমিনার আয়োজিত

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত