বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: - জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস গ্রাহকের টাকা আত্মসাত: - ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১
জাতীয়

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ই-গেট উদ্বোধন করলেন স্বরাট্রমন্ত্রী

বেনাপোল প্রতিনিধি : স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০০৮ সালে বলেছিলেন তিনি ডিজিটাল বাংলাদেশ করবেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তিনি এমআরপি পাসপোর্টের প্রবর্তন করেছিলেন। আজকের সবার হাতে হাতে এমআরপি পাসপোর্ট। হাতের লেখা পাসপোর্ট বাদ দিয়ে আমরা এমআরপি পাসপোর্টে প্রবেশ করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আজ আমরা ই-পাসপোর্টে চলে এসেছি। বিশ্বের সুনামধণ্য জার্মানীর একটি কোম্পানী আমাদের ই-পাসপোর্টের সহযোগিতা করেছেন। শুধু ই-পাসপোর্টই নয় ই-গেইট করার জন্য তারা সহযোগিতা করছেন। অন্যান্য স্থানের ন্যায় আজ বেনাপোলে চেকপোস্টে ই-গেইট এর উদ্বোধন করা হলো।

তিনি বলেন, আমরা পরবর্তীতে ই-ভিসায় ও চলে যাচ্ছি। ই-ভিসা ও এ্যাডভ্যান্স পাসেজ্ঞার ইনফরমেশন পেলে আরো দ্রুততম সময়ের মধ্যে আমাদের বিমান বন্দর ও স্থল বন্দরের যেখানে ইমিগ্রেশন এর জন্য যাত্রীরা লাইনে দাঁড়াবে সেখান থেকে অতি দ্রুততার সাথে তাদের সার্ভিস পেয়ে যাবে। এটাই আমাদের প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ এর সুফল এবং প্রধানমন্ত্রীর স্বপ্ন পুরণ করতে পেরেছি। এখন আমরা তারই ঘোষনায় স্মার্ট বাংলাদেশে এ যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ মানে অনেকে অনেক কথা বলেন। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশকে বলেছেন স্মার্ট ইকোনমিক্স, স্মার্ট সোসাইটি, স্মার্ট গর্ভমেন্টস সব কিছু স্মার্টলি চলবে তাহলে ২০৪১ সালে আমরা যে উন্নত বাংলাদেশ সেখানে প্রবেশ করবো।

শনিবার (৪ মার্চ) বিকেলে যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেটের (ই-গেট) উদ্বোধন কালে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো: নূরুল আনোয়ার।

Imported from WordPress: image-14.png

এ সময় উপস্থিত ছিলেন স্বরাস্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ এমপি, স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অব) ডাক্তার নাসির উদ্দিন, যশোর-৬ আসনের এমপি শাহীন চাকলাদার,জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: আমিনুল ইসলাম খান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান (বি.এ.এম, এনডিসি, পিএসসি), যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম বার পিপিএম) প্রমুখ।

Imported from WordPress: image-13.png

যাত্রী সেবা সহজ ও নিরাপদ করতে বেনাপোল স্থলবন্দরে চারটি ই- গেইট স্থাপন করা হয়েছে। এর দুইটি ভারত থকে ফেরা ও দুইটি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশে ব্যবহৃত হবে। মাত্র ১৮ সেকেন্ডের মধ্যে যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম শেষ করা হবে। এতে গমনাগমন নিরাপদ হবে। মানুষের ভাগান্তি কমবে। নাগরিক সেবা সহজ হবে।

Imported from WordPress: image-12.png

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে এসে পৌছেপ্রথমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন চত্বরে মতবিনিময় শেষে চেকপোস্ট ইমিগ্রেশনের ই-গেইট উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বিকাল ৫টায় বেনাপোল ফুটবল মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিক এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন। এরপর বিকাল সাড়ে ৫টায় চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ডে ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যকার রিট্রেট সেরিমনি অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সন্ধ্যা সাড়ে ৬টায়প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেনাপোল পৌর বাস টার্মিনালের উদ্বোধন করেন তিনি।

Imported from WordPress: image-15.png

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১