মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম
বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: - আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ ঈদ স্পেশাল মুরগির কোরমা ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: - অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ প্রজ্ঞাপন জারি: - ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
খেলাধূলা

পিএসজিতে ফিরেই লাল কার্ড পেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন। ক্লাবের হয়ে ফিরেও সেই ছন্দ বজায় রাখলেন কিলিয়ান এমবাপে। পিএসজির হয়ে নেমেই গোল করলেন তিনি। এমবাপের ভাল খেলার দিনে আবার নাম ডোবালেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। পুরনো ‘চুরি রোগ’ ফিরে এল তাঁর। বক্সের মধ্যে অকারণে ডাইভ মেরে পেনাল্টি আদায় করতে গিয়ে লাল কার্ড দেখলেন তিনি। ফলে পিএসজি-র হয়ে বিশ্বকাপের পর প্রথম ম্যাচ দুই তারকার কাছে দু’রকম গেল।

বুধবার (২৮ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে পিএসজি ২-১ ব্যবধানে হারিয়েছে স্ট্রাসবার্গকে। গোল করেন মার্কুইনোস এবং এমবাপে।

লিগ তালিকায় ১৯ নম্বরে থাকা স্ট্রাসবার্গের বিরুদ্ধে জয় মোটেই সহজে আসেনি। পেনাল্টি থেকে এমবাপে গোল না করলে ড্র করতে হত পিএসজি-কে। ৯৩ মিনিটের মাথায় বিপক্ষের জাঁ রিকনার বেলেগার্দে বল ক্লিয়ার করতে পারেননি। সেই বল যায় এমবাপের কাছে। তাঁকে পিছন থেকে ফাউল করা হয়। মার্কুইনোস সেই বল থেকে গোল করলেও রেফারি পেনাল্টির নির্দেশ দেন। বিশ্বকাপ ফাইনালের মতোই এমবাপে মাথা ঠান্ডা রেখে বল জালে জড়ান। গোলকিপার ঠিক দিকে ঝাঁপালেও বলের গতিতে পরাস্ত হন। এই মরসুমে এমবাপের ১৩টি গোল হল ক্লাবের হয়ে। লিগ তালিকায় দ্বিতীয় স্থানাধিকারী লেন্সের থেকে আট পয়েন্টে এগিয়ে গেল পিএসজি।

এর মধ্যেই নেইমারকে নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। ৬১ মিনিটের মাথায় বিপক্ষের আদ্রিয়েন টমাসনের মুখে আঘাত করে প্রথম হলুদ কার্ড দেখেন তিনি। এক মিনিট পরেই বক্সের মধ্যে ডাইভ মেরে পেনাল্টি আদায়ের চেষ্টা করতে দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখেন। পিএসজি-তে যোগ দেওয়ার পর এই নিয়ে পাঁচ বার লাল কার্ড দেখলেন তিনি। গত চার বছরে এত বেশি লাল কার্ড আর কেউ দেখেননি।

ফ্রান্সের একটি সংবাদমাধ্যমের খবর, লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পরেই স্টেডিয়াম ছাড়েন নেইমার।

আরও পড়ুন:

এক টেস্টে তিন ‘অধিনায়ক’! বিতর্কে পাকিস্তান

র‌্যাংকিংয়ে কোহলিকে পেছনে ফেললেন লিটন

বিশ্বকাপের নক আউট পর্বে খেলতে পারতেন বেনজেমা : এজেন্ট

এই সম্পর্কিত আরো

বনলতা এক্সপ্রেস-এর সঙ্গে ইউসিবির অংশীদারত্ব: আসছে আকর্ষণীয় ক্রেডিট কার্ড অফার

বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ

ঈদ স্পেশাল মুরগির কোরমা

ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার: অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের

ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ হিলি স্থলবন্দর

রায়পুরায় কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রজ্ঞাপন জারি: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ