রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ঢাকার ১৩টি আসনে ভোটগ্রহণের আগে-পরে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি যমুনা ব্যাংক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ভালুকায় ঘর থেকে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার যশোরের ৬ আসনে ৩০২ গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকছে সিসি ও পুলিশের বডি ক্যামেরা নির্বাচনি ইশতেহারে পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন, বিএনপিকে ধন্যবাদ জানাল ডিবিএর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - ভোটের দিন ২৪ ঘণ্টা যেসব যান চলাচলে নিষেধাজ্ঞা ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের অলিম্পিক এক্সেসরিজের ক্রেডিট রেটিং সম্পন্ন পিএসএলের ড্রাফটে ৫০ বাংলাদেশি ক্রিকেটার ৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত: - টিআইবির প্রতিবেদন নিয়ে অন্তর্বর্তী সরকারের ব্যাখ্যা
জাতীয়

বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে সেনানিবাস উদ্বোধন করেন তিনি। এর আগে একই দিন সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে মিঠামইনে পৌঁছান প্রধানমন্ত্রী।

Imported from WordPress: image-169.png

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে উৎসবের অঞ্চলে পরিণত হয়েছে পুরো কিশোরগঞ্জ জেলা। বিকেলে মিঠামইন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি উপজেলার কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্মস্থান পরিদর্শন করবেন। বিকেলেই ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘রাষ্ট্রপ্রতি একজন সফল মানুষ। তাঁকে যখন যেখানে দিয়েছি তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি চেয়েছেন এখানে একটা সেনানিবাস হোক। তাঁর চাওয়া আজ পূর্ণ হয়েছে।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর উপজেলা মিঠামইনে সর্বশেষ সফর করেছিলেন ১৯৯৮ সালে। তখন মো. আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী মিঠামইন সফরে আসছেন।

আরও পড়ুন:

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি হাসপাতালে চেম্বার করে রোগী দেখা ও ফি নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি

ঢাকায় ফের দূতাবাস খুলল আর্জেন্টিনা

এই সম্পর্কিত আরো

ঢাকার ১৩টি আসনে ভোটগ্রহণের আগে-পরে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

যমুনা ব্যাংক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ভালুকায় ঘর থেকে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার

যশোরের ৬ আসনে ৩০২ গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকছে সিসি ও পুলিশের বডি ক্যামেরা

নির্বাচনি ইশতেহারে পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন, বিএনপিকে ধন্যবাদ জানাল ডিবিএর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটের দিন ২৪ ঘণ্টা যেসব যান চলাচলে নিষেধাজ্ঞা

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

অলিম্পিক এক্সেসরিজের ক্রেডিট রেটিং সম্পন্ন

পিএসএলের ড্রাফটে ৫০ বাংলাদেশি ক্রিকেটার

৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত: টিআইবির প্রতিবেদন নিয়ে অন্তর্বর্তী সরকারের ব্যাখ্যা