রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট ফের বাড়লো স্বর্ণের দাম জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর
বিনোদন

‘লাল পাহাড়ির দেশে যা’ খ্যাত সুভাষ আর নেই

বিনোদন ডেস্ক : ‘লাল পাহাড়ির দ্যাশে যা’ কিংবা ‘বাঁকুড়া মাটিকে পেণাম করি দিনে দুপুরে’ সংগীতপ্রেমী মানুষমাত্রই এই গানগুলো সঙ্গেই পরিচিত। সুর শুনলেই গুনগুনিয়ে গেয়ে ওঠেন। তবে এই সুর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর বিভাগের বাঁকুড়ার মাটি থেকে গোটা বাংলায় ছড়িয়ে দেওয়ার কান্ডারি আর নেই।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) কলকাতায় মারা গেছেন বাঁকুড়ার লোকসংগীত শিল্পী সুভাষ চক্রবর্তী।

জানা গেছে, মৃত্যুর সময় সুভাষ চক্রবর্তীর বয়স হয়েছিল ৭১। ভক্তদের শেষ শ্রদ্ধার জন্য শনিবার বিকেল থেকে রবীন্দ্রসদনে রাখা হয়েছে তার মরদেহ।

সম্প্রতি কলকাতাতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন সুভাষ চক্রবর্তী। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই লোকশিল্পী। অবশেষে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাঁকুড়ার ভাদু, টুসু, ঝুমুরকে ভালোবেসে এই সংগীতের লোকগানকেই বেছে নিয়েছিলেন সুভাষ চক্রবর্তী। আর তাতেই পেয়েছিলেন আকাশছোঁয়া সাফল্য। বাঁকুড়ার বেলিয়াতোড় থেকে সুভাষ চক্রবর্তীর সুর ছড়িয়ে পড়েছিল বিশ্বের নানা প্রান্তের বাঙালিদের মাঝে।

প্রসঙ্গত, প্রচুর গান লিখেছেন, সুরারোপ করেছেন, গেয়েছেন সুভাষ চক্রবর্তী। তার সুরারোপিত ‘লাল পাহাড়ির দ্যাশে যা’ গানটি বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। ‘বাঁকুড়া মাটিকে পেণাম করি দিনে দুপুরে’সহ একাধিক জনপ্রিয় গানের স্রষ্টা লালমাটির এই ভূমিপুত্র।

এই সম্পর্কিত আরো

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ

অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ

যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ

সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী

নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা

নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ফের বাড়লো স্বর্ণের দাম

জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর